Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ

পত্রিকা প্রতিনিধি
পাহাড় সাগর, মরুভূমি, তুষারাবৃত পর্বত সবুজ তৃণভূমি, ধূ-ধূ বালুরাশি বৈচিত্র্যময় প্রকৃতি৷ তারই আকর্ষণে ছুটে যায় সাগর পাহাড়ে ভ্রমণ পিয়াসী মানুষ৷ যেখানেই মানুষের যাতায়াত সেখানেই বৈশ্যের আনাগোনা সাগর থেকে পাহাড় প্রকৃতির বক্ষ বিদীর্ণ করে গড়ে ওঠে নগর, শহর বাজার---যার পোষাকি নাম পর্যটন শিল্প৷ হিমালয়ের কোন শহরেই বহুতল বাড়ী করার নিয়ম নেই৷ দার্জিলিং ও তার ব্যতিক্রম নয়৷ কিন্তু লোভী ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত শাসক ও সবের ধার ধারে না৷ কয়েক মাস আগে উত্তরাখণ্ডের যোশীমঠ ধারালীর বিপর্যয় দেখে দার্জিলিং বাঁচাতে জনস্বার্থ মামলাও হয়েছে৷ কিন্তু মানুষের সীমাহীন লোভ শুভ বুদ্ধিকে গ্রাস করে নিয়েছে৷ তাছাড়া যেখানে শুধু লাভের অঙ্ককষা হয়, পরিণামের কথা ভাবা হয় না৷ একরাতের কয়েক ঘন্টার বৃষ্টিতেই বেসামাল দার্জিলিং৷ বিধবস্ত বিপর্যস্ত পাহাড়ি অঞ্চল৷ বিপন্ন বন্য জন্তু থেকে মানুষ---কেউই প্রকৃতির রোষ থেকে নিস্তার পায়নি৷ প্রাকৃতিক দুর্র্যেগ অনেক সময় অকস্মাৎ আসে৷ কিন্তু আসার সম্ভাবনা যে আছে সেটা তো জানা৷ তাছাড়া আবহাওয়া বিজ্ঞান আজ অনেকটাই উন্নত৷ অনেক দুর্র্যেগ আসার আগাম বার্র্ত দিয়ে দেয়৷ তাতে দুর্র্যেগ রোখা না গেলেও আগাম সতর্কতা অবলম্বন করে অনেকটা ক্ষয়ক্ষতি প্রাণহাণি রোখা যায়৷ সম্প্রতি কয়েকটি প্রাকৃতিক দুর্র্যেগে রাজ্য সরকারের আগাম ব্যবস্থার সুফল পাওয়া গেছে৷ কিন্তু প্রকৃতির উপর খবরদারিরও একটা সীমা থাকা দরকার৷ বিজ্ঞানের অভ্রংলেহি অগ্রগতি ও অপরিনামদর্শিতা সেই সীমা লঙ্ঘন করেছে৷ সম্প্রতি উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় এই অভিযোগ তুলছে৷ তাদের কথায় প্রকৃতির উপর অতিরিক্ত খবরদারির প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি৷ পর্যটন শিল্পের আধুনিক করণের নামে পাহাড় জঙ্গল কেটে চলছে ধবংসলীলা, পাহাড় কেটে ফাটিয়ে চলছে রাস্তা নির্মাণ টানেল নির্মান হচ্ছে রেলপথ, পাহাড়ের বাঁধন হচ্ছে আলগা৷ পর্যটন ব্যবসা বাড়াতে তাদের নানা সুবিধার অছিলায় গড়ে উঠছে বেআইনি নির্মাণ এক কথায় অপরিকল্পিত অপরিণামদর্শী নগরায়ণ পাহাড়ের গায়ে গড়ে উঠেছে৷ দার্জিলিং সিকিম সীমান্ত অঞ্চল হওয়ায় চিনের দিকেও গড়ে উঠছে পাহাড় কেটে নানা নির্মাণ কার্য---রেলপথ, বিমান ঘাঁটি প্রভৃতি৷ তাই ভয়াবহ সংকটের সম্মুখীন দার্জিলিং সিকিম থেকে শুরু করে উত্তরাখণ্ড হিমাচলপ্রদেশ৷ দেশের শাসক প্রশাসন ওসব ভালো করেই জানে৷ কারণ শাসক প্রশাসনকে হাতিয়ার করেই চলছে পুঁজিবাদী শোষণযজ্ঞ৷ যে দেশে স্বাস্থ্য পরিষেবাকেও বাণিজ্যিক শিল্পায়ণের রূপ দেওয়া হয়েছে সে দেশে পর্যটন শিল্প গড়ে তুলতে মুনাফার বাইরে প্রকৃতি পরিবেশ মানুষ নিয়ে চিন্তা করার অবকাশ কোথায়! দার্জিলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেছেন রাজ্য প্রশাসন দিন রাত পরিশ্রম করছে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে, ফিরে আসবেও স্বাভাবিক অবস্থা৷ তার পর আর একটা বিপর্যয়ের অপেক্ষায় থেকে দিনগোনা৷ কিন্তু পাহাড় প্রকৃতিকে রক্ষা করার পরিকল্পনা নিতে শুভ বুদ্ধির উদয় হবে করে?
  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • April 2022 (168)
  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved