Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিশ্বভ্রাতৃত্ব ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র বিকল্প পথ প্রাউট

নিজস্ব সংবাদদাতা
Wed, 03-11-2021

প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সাংঘটনিক সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত জেলায় জেলায় সভা করে প্রাউটিষ্ট কর্মীদের উৎসাহিত করছেন৷ তিনি বলেন বর্তমান আর্থ-সামাজিক বিপর্যয়ে প্রাউটই একমাত্র বিকল্প পথ৷ তাই বর্তমান সামাজিক অর্থনৈতিক বিপর্যয় থেকে সমাজকে রক্ষা করতে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ তিনি বলেন--- প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার পুরো কাঠামোটাই পুঁজিপতিদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে গড়া হয়েছে৷ স্বাধীনতার ৭৪ বছর পরেও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করার চিন্তা কোন সরকারই করেনে৷ জনগণের সামাজিক অর্থনৈতিক -রাজনৈতিক বিষয়ে অসচেতনতার  সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলি যে যখন ক্ষমতায় আসে ধনকুবেরদের স্বার্থ রক্ষা করে ও নিজেদের আখের গুছায়৷ তাই প্রাউটিষ্টদের প্রথম কাজ হবে জনগণের মধ্যে  জাগরণ ঘটান ও তাদের সচেতন করে তোলা৷

পুঁজিপতি শোষকগোষ্ঠী সমাজের সর্বক্ষেত্রে শোষনের জাল বিস্তার করেছে৷ প্রাউটিষ্টদের প্রাথমিক কাজ হবে বর্তমানে প্রচলিত অর্থনৈতিক কাঠামোর খোল-নলচে পাল্টে নূতন এক সামাজিক অর্থনৈতিক  কাঠামো গড়ে তুলতে হবে৷ যার প্রাথমিক লক্ষ্য হবে প্রতিটি মানুষের নূ্যনতম চাহিদাপূরণ অর্থাৎ অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা সুনিশ্চিত করা৷  পাশাপাশি দেশ-কাল-পাত্রের সঙ্গে সঙ্গতি রেখে ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ ও আধ্যাত্মিক প্রগতিরও ব্যবস্থা করতে হবে৷ নতুবা সমাজ থেকে সামাজিক ভেদ-বিভেদও ধর্মান্ধতা দূর করা সম্ভব হবে না৷

আচার্য প্রসূনানন্দ বলেন বর্তমান শাসক দল যে উন্নয়ণের  ঢোল পেটায় তা পুঁজিপতির স্বার্থে ও তাদেরই মুনাফা অর্জনের লক্ষ্যে, তাই কোভিড আক্রান্তের চরম সময়ে যখন কোটি কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে তখনও পুঁজিপতিরা মুনাফা লুঠেছে৷ তাই প্রাউটিষ্টদের লক্ষ্য এই অর্থনৈতিক কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়ে সর্বসাধারণের সার্বিক কল্যাণের স্বার্থে নূতন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলা৷

প্রাউট সামাজিক অর্থনৈতিক দিক থেকে ভাষা-কৃষ্টি-সংস্কৃতি, নৃতাত্ত্বিক পরিচয়, জল হাওয়া ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতবর্ষকে ৪৪টি স্বয়ং-সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চলে ভাগ করেছে৷ সারা পৃথিবীতে এই ধরণের ২৫০টিরও বেশী সামাজিক অর্থনৈতিক অঞ্চল গঠিত হবে৷ মূল লক্ষ্য কোন জনগোষ্ঠীর ভাসা কৃষ্টি সংস্কৃতি অবহেলিত বা অবদমিত যাতে না হয়৷ আবার অর্থনৈতিক দিক থেকে প্রতিটি অঞ্চল যাতে স্বনির্ভর হয়ে গড়ে ওঠে৷

প্রতিটি অর্থনৈতিক অঞ্চলের অর্থনৈতিক পরিকল্পনার সূচনা হবে ব্লকস্তর থেকে৷ ব্লকস্তরে দুই ধরণের পরিকল্পনা নেওয়া হবে৷ প্রত্যেক ব্লকের নিজস্ব সম্পদ নির্ভর অন্তর ব্লক পরিকল্পনা ও আবার একাধিক ব্লক নিয়ে আন্ত-বল্ক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ প্রাউটের এই  আন্ত ব্লক পরিকল্পনার সীমানা বাড়তে বাড়তে একদিন গোটা পৃথিবী এক অর্থনৈতিক পরিকল্পনার ছত্রছায়ায় আসবে৷ এক  অর্থনৈতিক পরিকল্পনা, এক আদর্শ পাথেয় করে এক লক্ষ্যে এগিয়ে চলবে প্রতিটি জনগোষ্ঠী৷ গড়ে উঠবে সত্যিকারের বিশ্বভ্রাতৃত্ব৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র

পুরানো মাসিক খবর

  • June 2019 (110)
  • May 2019 (129)
  • April 2019 (111)
  • March 2019 (138)
  • February 2019 (122)
Pagination
  • Previous page ‹‹
  • Page 8
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved