Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রাজনৈতিক ভণ্ডামী ও দ্বিচারিতা বন্ধ হোক

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

ভারত এর জনগণের ভাগ্যে যে সব রাজনৈতিক দল শাসনে এসেছে তাদের অধিকাংশই সংকীর্ণ দলীয় স্বার্থেই মসগুল৷ যেজন্য দেশের স্বাধীনতার প্রয়োজন ছিল জনগণের সেটা অদ্যাবধি তিলমাত্র পূরণ হয়নি৷ ফলে জনগণ গত ৭৪ বছরে দেশীয় শাসনে এ দেশের ধনী ব্যবসাদারদের শোষনের চরমভাবে শিকারই হয়ে চলেছে৷ আর দেশীয় সরকারগুলি সংবিধানের  মূল লক্ষ্য থেকে সরে গিয়ে সাম্প্রদায়িকতাকে  ও নানা ভেদ বিদ্বেষকে মূলধন করেই দেশ শাসনের নামে সেই দলীয় শাসনকে জিয়িয়ে রেখেছে৷ স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রী ও অন্যান্যদের সচেতন থাকতেই হয় সংযত ভাষা ও কিছুটা উদারতার দরকার হয় জনগণের স্বার্থরক্ষায় কিন্তু দেশের শাসকগণের তার বড়ই অভাব৷ অধিকাংশ ক্ষেত্রেই শাসকগণ সংকীর্ণ দলীয় স্বার্থে ও নির্বাচনী বৈতরণী পার হতে জাত-পাতের ভেদ-বিদ্ধেষের অঙ্ক কষে রাষ্ট্র পরিচালনা করেন৷ বহুদলীয় গণতন্ত্রে দলীয় নেতারাই রাষ্ট্রের পরিচালক হন৷ কিন্তু নেতা থেকে রাষ্ট্রের পরিচালক হলে  যে দলমতের উর্দ্ধে উঠতে হয়, ভারতীয় রাজনীতিতে সেটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়৷ ফলে অধিকাংশ রাজনৈতিক নেতাদের চরিত্র দ্বিচারিতা ও ভণ্ডামীতে ভরা৷

আজ পৃথিবী অনেক এগিয়ে গেছে কারণ বাস্তবে শিক্ষা বিস্তারের ফলে মধ্যযুগের ধর্মমতের সংকীর্ণ মানসিকতাকে ত্যাগ করেছে৷ শাসকদের স্মরণে রাখতে হবে যে মানুষের  সমাজে আজ মানবিকমূল্যবোধটাই হলো শাসনের মাপকাঠি৷  ব্যষ্টি জীবনে হয়তো ধর্মমতের কিছুটা গুরুত্ব আছে, কিন্তু বিভিন্ন ভাষাভাষী ও ধর্মমতের মানুষ যেখানে মিলেমিশে বাস করেন সে দেশে ধর্মমত নিরপেক্ষতাকে বজায় রেখে জাতপাতের ভেদ-বিদ্বেষকে দূরে সরিয়ে অবশ্যই শাসকদের মানবিক মূল্যবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে৷ মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এ ব্যাপারে সচেতন সেটা দলীয় সরকার এর শাসকগণ যেন মানতে চান না৷ তাই গণতন্ত্রের সার্থকতাটা আঘাতপ্রাপ্ত হয়েই চলেছে এ দেশে৷

জনগণ সরকারকে বোটদানে জয়ী করেন যাঁদের তাঁদের কি কর্ত্তব্য নয় দেশের শাসনভার হাতে নিয়ে বেশী করে আর্থিক উন্নয়নে ও বেকার সমস্যা দুরীকরণে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সচেষ্ট হওয়া!

দেখা যাচ্ছে কেন্দ্রের প্রধানমন্ত্রী ইউপি ও উত্তরাখণ্ডের নির্বাচনের প্রাককালে এ সব কথা না বলে মন্দির উন্নয়নের দিকে বেশী জোর দিচ্ছেন৷ এটাতো জোর দেবেন সেই পুরোহিত ও ভক্তগণ৷ সরকার এ ব্যাপারে সেইটুকু করবেন স্থান সংক্রান্ত ও অন্যান্য ব্যাপারে যদি জটিলতা থাকে তার সুষ্ঠু সমাধান করবেন৷

মন্দির বা মসজিদের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশের  কোন সম্পর্ক থাকে না৷ তাই মুখে ‘সবকা সাথ-সবকা বিকাশ’ আর কর্মে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব---দ্বিচারিতা ভণ্ডামীর সমার্থক৷ রাষ্ট্র নেতাদের এই দ্বিচারিতা ও ভণ্ডামীই দেশকে ধবংসের পথে নিয়ে যাচ্ছে৷

কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার চুয়াত্তর বছর পরেও জনগণের এবিষয়ে কোন সচেতনা লক্ষ্য করা যাচ্ছে না৷ এটা হয়তো শিক্ষার অভাব নয়তো অশিক্ষার প্রভাব৷ এর পিছনেও আছে রাজনৈতিক নেতাদের ও ধনকুবেরদের কূটকৌশল৷ কারণ জনগণ সচেতন হলে ধনকুবেরদের শোষণ ও নেতাদের শাসন সঙ্কটে পড়বে৷ আজ জনগণের স্বার্থে এই সঙ্কটের সমাধান আশু প্রয়োজন৷ রাষ্ট্র পরিচালকদের দ্বিচারিতা ও ধনকুবেরদের শোষণের কলাকৌশল সম্পর্কে জনগণ সচেতন হলেই রাষ্ট্র নেতাদের দ্বিচারিতা ও ভণ্ডামী বন্ধ হবে৷

 

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2020 (87)
  • September 2020 (72)
  • August 2020 (52)
  • July 2020 (80)
  • June 2020 (96)
Pagination
  • Previous page ‹‹
  • Page 5
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved