২০২০ সাল থেকে দেশের নিরাপদতম শহর পশ্চিমবঙ্গের রাজধানী কলিকাতা৷ এটা রাজ্য সরকারের দাবী নয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্ত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এন.সি.আর.বি) প্রতিবছর দেশের প্রধান প্রধান শহরে সংঘটিত অপরাধের পরিসংখ্যান প্রকাশ করে৷ ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পর পর চারবছর এন.সি.আর.বির প্রকাশিত প্রতিবেদনে সংঘঠিত অপরাধের পরিসংখ্যানে কলিকাতা সবার নীচে৷ অর্থাৎ কলকাতায় সংঘঠিত অপরাধের সংখ্যা অনেক কম৷ বিরোধীদের মুখে ঝামা ঘষে দেশের নিরাপদতম শহরের শিরোপা কলকাতার মাথায়৷
গত দুবছর মোদি সরকার এন.সি.আর.বির কোন প্রতিবেদন প্রকাশ করেনি৷ মোদি সরকারের এই ব্যর্থতা নিয়ে বিরোধীরা সমালোচনা করতে ছাড়েনি৷ বিরোধীদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা খারাপ হওয়ার কারণেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি৷ শেষ এন.সি.আর বির প্রতিবেদন প্রকাশ হয়েছিল ২০২২ সালে৷ সেখানেও কলকাতা ছিল দেশের নিরাপদ তম স্থানে৷ অবশেষে বিরোধীদের সমালোচনা বন্ধ করতে ২০২৩ সালের এন.সি.আর.বির প্রতিবেদন২০২৫-এর অক্টোবরে প্রকাশিত হয়৷ এই প্রতিবেদনে দেখা যায় দেশের ১৯টি মেট্রোপলিটান শহরের মধ্যে অপরাধের হার কলকাতায় সব থেকে কম৷
এন.সি.আর.বির প্রতিবেদনে ২০২৩ সালে কলকাতায় অপরাধের হার অনেকটাই কমেছে ২০২১-২২, সালের তুলনায়৷ ২০২১ সালে কলকাতা প্রতি ১ লক্ষে অপরাধের হার ছিল ১০৩.৫, ২০২২ সালে কমে হয় ৮৬.৫৷ সদ্য প্রকাশিত প্রতিবেদনে এই হার কমে হয়েছে ৭৭.৫৷ দেশের মধ্যে অপরাধের শীর্ষে আছে কেরলা৷ প্রতি একলক্ষে ৩১৯২.৪৷ এর পর দেশের রাজধানী শহর দিল্লী৷ প্রতি একলক্ষে ২১০৫.৩৷ এরপর গুজরাটের সুরাত ১৩৭৭.১৷ ৪থ ও ৫ম স্থানে আছে রাজস্থানের জয়পুর ১২৭৬.৮ ও বিহারের পটনা-প্রতি একলক্ষ্যে ১১৪৯.৫৷