Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দলতন্ত্র দেশকে ধবংসের কিনারে নিয়ে এসেছে

প্ত্রিকা প্রতনিধি

এক বিখ্যাত ইংরেজ সাহিত্যিকের কথা মনে পড়ে--- তিনি তাঁর Mischife of Party Spirit প্রবন্ধে বলে গেছেন-- It is pernicious to the last degree অর্র্থৎ দলীয় প্রবণতা হলো শেষ পর্যন্ত অত্যন্ত ক্ষতিকারক৷ ভারতবর্ষের বর্তমান অবস্থা সেই পর্যায়ে নেমে এসেছে রাজনৈতিক নেতারা ভুলেই গেছেন জনগণকে নিয়ে দেশ, আর জনগণের কল্যাণের জন্যই দল৷ কিন্তু ভারতবর্ষে আজ বিপরীত চিত্রটাই দেখা যাচ্ছে৷ এখানে দেশের জন্য নয় সমাজের জন্য নয়, জনগণ দলের জন্য বলি প্রদত্ত৷ দলীয় শাসকরা দেশ ও জনগণের কল্যাণের কথা ভুলে দল ও ব্যষ্টির স্বার্থরক্ষায় ব্যস্ত৷

বর্তমান ভারতে দলতন্ত্রের ফলে গণতন্ত্রটাই শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে৷ দলবাজীটাই আজ গণতন্ত্রের যে সংজ্ঞা সেটাকে গলা টিপে মারছে প্রায় সবদেশেই এই পৃথিবীতে৷ গণতন্ত্রের সংজ্ঞায় বলা হয়ে থাকে সরকার জনগণের, জনগণের জন্য ও জনগণের দ্বারা৷’’ সেখানেই দলগুলো বিভিন্নভাবে দলীয় শাসন কবজা করতে মারাত্মক ছল, বল কৌশল এর আশ্রয় নিচ্ছে৷ তাছাড়া চরম দুর্নীতিকে প্রশ্রয় দেয়৷ দল ভাঙ্গাভাঙ্গী, ঘোড়া কেনাবেচার মতো দুর্নীতিকে প্রায় দলীয় স্বার্থেই সংখ্যার জোরে বেআইনকে আইনে পরিণত করে বসেছে৷ খুনোখুনী থেকে শুরু করে, এমন খারাপ দিক নেই দলগুলো করে না৷ বিশেষ করে সরকারে যারা থাকে৷ বিরোধী শূন্য করে দলগুলো কুশাসন চালাতেই যেন ওস্তাদ ! এটা এদেশের নাগরিকগণ দেখে শুনে যেন অবাক হয়ে যাচ্ছেন৷ দীর্ঘ ৭৮ বছরে যতটা দুর্নীতি করা যায় দলগুলো ততটাই দুর্নীতিতে হাবু ডুবু খাচ্ছে৷ বড়ো দলগুলো সবই ভেঙ্গে গেছে আর সারা দেশে দলছুটদেরই পোয়াবারো৷ কথার জালে হতভাগ্য নাগরিকদের ভুলিয়ে রেখেছে৷ সংবিধানকে দলীয় স্বার্থে সংশোধন করে তার বারোটা বাজিয়ে দিয়েছে! দলগুলো সম্পূর্ণ ধনীর সেবাদাসে পরিণত হয়েছে৷ যতোদিন যাচ্ছে দেখা যাচ্ছে দলে আশ্রয় নিচ্ছে দুর্নীতিগ্রস্তরা আর টাকার জোরে বংশ পরম্পরায় দলকে নিয়ন্ত্রন করছে৷ তাই গণতন্ত্রের স্বার্থে ব্যর্থ নেতারাই ঘোষণা করেন দলহীন গণতন্ত্রের কথা৷ নির্বাচনকে আজ পৃথিবীতে প্রহসনে পরিণত করেছে দলগুলোই৷ বিরোধীরা যাতে বোট দিতে না পারে আর তারা বোটে দাঁড়াতে না পারে সেই কারণে প্রার্থীদের ভয় দেখানো হয়, এমনকি প্রাণ সংশয় করে তোলার নজির সৃষ্টি করা হয়৷ তাই সুষ্ঠু নির্র্বচনটা গণতন্ত্রে হয় বলে দেখাই যায় না৷ নির্ভয়ে বোটদানটা খোদ নির্বাচন কমিশনও করাতে সক্ষম হন না৷ কারণ শাসকদল সেখানেও রক্ত চক্ষু দেখাতে পিছু পা হয় না৷ এটাই গণতন্ত্রের করুন দশা! ভারতের সংবিধানকে কে গত কটা বছরে প্রায় ১০০ বারের মতো সংশোধন করা হয়েছে! কেন! এর জবাব কে দেবে? তবে আমরা আজ কোন পথে হাঁটবো? মন্দের ভালো গণতন্ত্রের জন্যই দরকার নীতিবাদী সৎ নাগরিকদের৷ পাইয়ে দেওয়ার নোংরামীটাকে দূরে ফেলে সুশিক্ষিত তরুণ তরুণীদের এগিয়ে আসতে হবে বোটের রাজনীতিতে৷ 

ঐক্যবদ্ধভাবে নাগরিকদের বোঝাতে হবে প্রকৃত দেশ সেবক হয়ে৷ তাই সমাজ আন্দোলন করতে হবে সামাজিক, অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে৷ নিছক বোটের রাজনীতি নয়, জনগণের কল্যাণের কথা ভাবতে হবে৷

সমাজের মানুষদের মধ্যে যে চরম শোষন চলছে সেটা আঙ্গুল দিয়ে তাঁদের দেখাতে হবে৷ তা হলে দলবাজিটা নিয়ন্ত্রিত হবে৷ নিছক ধান্দাবাজরা বোটে জিততে রাজনীতির ময়দানে আসবে না৷ 

তাই আজ তরুণ তরুণী শিক্ষিতদের দায়িত্ব নিতে হবে দেশ সেবার৷ আজ রাজনীতির ক্ষেত্রে প্রকৃত দেশ সেবকগণ নানা কারণে আসেন না৷ রাজনীতির সেই শূন্যস্থান পূরণ করছে কিছু ধান্দাবাজ কেরিয়ারিষ্টগণ৷ দেশের নাগরিকদের আজ অবশ্যই দেশের ও সমাজের সরাসরি কল্যাণের কথা ভাববার সময় হয়েছে৷ নতুবা দলতন্ত্রের যাঁতা কলে পিষ্ট হয়ে দেশ ধবংস হয়ে যাবে৷

 

 

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
আরও

সম্পাদকীয়

মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড
বিকশিত বাঙলার মিথ্যা প্রতিশ্রুতি নয় মানবতার আর্থিক মুক্তি চাই
স্থানীয় জনসাধারণের সার্বিক কর্মসংস্থান
নোতুন পৃথিবী গড়তে আদর্শ মানুষ চাই
অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি

প্রবন্ধ শিরোনাম

পুঁজিবাদের অমানবিক শোষণ ও দলতান্ত্রিক শাসকের হাত থেকে মুক্তির পথ তরুণ সমাজকে খুঁজে নিতেই হবে
দলতন্ত্র দেশকে ধবংসের কিনারে নিয়ে এসেছে
তোমার আসা যাওয়া
মহানধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাদান হবে মানসিকতার ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে কখনোই নয়
কৃত্রিম হিন্দী ভাষা নয় সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক
রাজনৈতিক নেতাদের প্রতি প্রাউট প্রবক্তার সতর্ক বার্তা
তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব

পুরানো মাসিক খবর

  • November 2019 (124)
  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved