দেশে দেশে আনন্দমার্গ

রক্তদান শিবির

কোচবিহার ঃ গত ৫ই আগষ্ট ২০১৭ আনন্দমার্গ সেবাদল ঢাংঢিংগুড়ি ইয়ূনিট ও আভা সেবাসদনের যৌথ উদ্যোগে ঢাংঢিংগুড়ি আনন্দমার্গ সুকল ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ কোচবিহার জেলা এম জেন এন হাসপাতাল ব্ল্যাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রতি বছরের মত এবারেও এই রক্তদান শিবিরের আয়োজন করে আনন্দমার্গ সেবাদলের স্বেচ্ছসেবীবৃন্দ৷ শিবিরে পৌরোহিত্যও করেন কেন্দ্রীয় প্রতিনিধি আচার্য জগৎভাসকানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন কোচবিহার ডিট এম এল গীতশ্রী ব্রহ্মচারিণী, অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্যা ও কোচবিহার জেলা হাসপাতালের কর্তৃপক্ষ৷ রক্তদান শিবিরে মোট ৪০ জন যুবক-যুবতী রক্তদান করেন৷ রক্তদাতাগণের এই স্বেচ্ছায় রক্তদানে এগিয়

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, বাঙলাদেশ ও নেপালে আনন্দমার্গের ত্রাণকার্য

সাম্প্রতিকালে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশা, বাঙলাদেশ ও নেপালে প্রবল বর্ষণের ফলে বিস্তীর্ণ এলাকা বন্যাপ্লাবিত হয়, বহু জায়গাতেই নদী বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে যায়৷ এই সমস্ত এলাকাতে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিমের পুরুষ ও মহিলা বিভাগ AMURT & AMURTEL)-এর স্বেচ্ছসেবীরা একযোগে ত্রাণকার্যে ঝাঁপিয়ে পড়েন, এখনও বন্যাপ্লাবিত বহু স্থানে ত্রাণকার্য অব্যাহত রয়েছে৷

আনন্দমার্গীয় বিধিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অন্নপ্রাশন

চাঁপাডাঙ্গা, হুগলী ঃ সম্প্রতি হুগলী জেলার চাঁপাডাঙ্গায় আনন্দমার্গীয় বিধিতে এক অন্নপ্রাশন অনুষ্ঠান হয়৷ বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সন্টু সাহা ও শ্রীমতী প্রিয়ঙ্কা সাহার কন্যার এই অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ অনুষ্ঠান শিশুর নাম রাখা হয় ‘ঈশ্বরী’৷

অনুষ্ঠানের পর আনন্দমার্গের অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ওপর বক্তব্য রাখেন আচার্য সুবিকাশাননন্দ অবধূত, অবধূতিকা আনন্দ দ্যুতিময়া আচার্যা প্রমুখ৷

 আনন্দনগর সংবাদ

আনন্দনগর : গত ১৮ই জুন আনন্দনগরে াার মেমোরিয়ালে প্রতি মাসের মতো এ মাসেও অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান করা হয়৷ এই অনুষ্ঠানে আনন্দনগর ও এর চারপাশের অধিবাসীরা কীর্ত্তনে অংশ গ্রহণ করেন৷ অখন্ড কীর্ত্তনের পর পরমারাধ্য াার প্রবচন পাঠ করে শোনান,

ত্রিপুরার খোয়াই শহরে ধর্মসভা

গত ৭ই জুন সকাল বেলা খোয়াই ভাগবত সেবা পরিষদের উদ্যোগে খোয়াই শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমে কৃষ্ণতত্ত্ব ও ভাগবত ধর্ম বিষয় নিয়ে এক মহতী ধর্মসভার আয়োজন করা হয়৷ উক্ত ধর্মসভায় ভাগবত সেবা পরিষদ, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবৃনন্দ বক্তব্য রাখেন৷ সেই ধর্মসভায় আনন্দমার্গের প্রতিনিধিত্ব করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন---পরমপুরুষ শ্রীকৃষ্ণ পাপীদের বিনাশ ও সাধুদের রক্ষা ও ধর্মসংস্থাপনার উদ্দেশ্যে আজ থেকে সাড়ে তিন হাজার বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন৷ তাঁর মহান বাণী ‘যতো ধর্মস্ততো জয়ঃ’---যেখানে ধর্ম সেখানেই জয়৷ তাঁর এই মহান বাণীকে সত্যরূপ দে

আন্তর্জাতিক যোগ দিবসে মেদিনীপুরে আনন্দমার্গের যোগ প্রশিক্ষণ

 গত ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে মেদিনীপুরের তরুণ সংঘ ব্যায়ামাগারে স্থানীয় আনন্দমার্গীদের উদ্যোগে একটি যোগ প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে যোগ দর্শন ও যোগ সাধনা সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন পরমপুরুষ যোগেশ্বর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সর্বমানবের কল্যাণের কথা ভেবে এই যোগবিদ্যাকে চারটি স্তরে বিভাজিত করেছেন---প্রারম্ভিক যোগ,

আনন্দমার্গের তত্ত্বসভা 

গত ১৮ই জুন হুগলি জেলার উত্তরপাড়াতে অধ্যাপক শুভমানস ঘোষের বাড়ীতে আনন্দমার্গ প্রচারক সংঘের  স্থানীয় শাখার পক্ষ থেকে  কীর্ত্তন, মিলিত সাধনা ও তত্ত্বসভার  আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের  শুরুতে প্রভাত সঙ্গীত  পরিবেশন  ও কীর্ত্তন  পরিচালনা করেন অবধূতিকা  আনন্দ নিরুক্তা, অবধূতিকা আনন্দ বিষ্ণুপ্রিয়া আচার্যা, শুভদীপ হাজারী প্রমুখ৷ কীর্ত্তনের পর মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ এরপর মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর কথা ও তাঁর আদর্শের ওপর আলোকপাত করেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত ও আচার্য সত্যশিবানন

আনন্দমার্গীয় বিধিতে বিবাহানুষ্ঠান

মেদিনীপুর ঃ গত ১০ই জুন সবং-এর রাখিল্লা গ্রামে আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে এক বৈপ্লবিক বিবাহানুষ্ঠান হয়৷ এই বিবাহে পাত্রী ছিলেন এই গ্রামের শ্রী শিবরাম রায়  ও শ্রীমতি রীনা রায়-এর-কন্যা কল্যাণীয়া পিঙ্কি রায়৷ আর পাত্র হলেন কলকাতার গড়িয়া নিবাসী শ্রী অংশুমান চৌধুরী  ও শ্রীমতী লক্ষ্মী চৌধুরীর পুত্র রামকৃষ্ণ চৌধুরী৷ পণপ্রথাসহ সমস্ত কুসংস্কারমুক্ত এই বিবাহানুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য দেবাত্মানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দকরুণা আচার্যা৷