শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবসে কলকাতায় আনন্দমার্গীদের মহাসমাবেশ

২১শে অক্টোবর মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দ–মূর্ত্তিজ্ পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবস৷ ১৯৯০ সালের ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৩টার সময় কলকাতাস্থিত মার্গগুরুভবন ‘মধুকোরকে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ পত্রিকা প্রতিনিধি

উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে মাঝেরহাটে আবার সেতুভঙ্গ

গত ৪ঠা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হঠাৎ বিকট শব্দে চারদিক কাঁপিয়ে যানবাহন নিয়ে ধসে পড়ল মাঝেরহাট সেতু৷ ব্রীজের ওপর তখন ছিল একটি চার চাকা গাড়ী, একটি মিনিবাস ও কয়েকটি মোটর সাইকেল৷ ব্রীজের নীচেও কয়েকজন… নিজস্ব সংবাদদাতা

কেরালায় প্রকৃতির তাণ্ডব নব্যমানবতাবাদই একমাত্র ভরসা

কেরালায়  দীর্ঘদিন  ধরে একটানা  প্রবল বর্ষণে  অভূতপূর্ব বন্যা দেখা দেয়৷ প্রবল  জনস্রোতে ভেসে যায় অগণিত ঘরবাড়ী৷ এ যেন প্রকৃতির  ভয়ঙ্কর  ধবংসলীলা৷ এখন পর্যন্ত  সরকারীভাবে ৩৭৩ জনের  মৃত্যুর  কথা ঘোষণা… নিজস্ব সংবাদদাতা

এন.আর.সি.-র নামে ৪০ লক্ষ বাঙালীর নাগরিকত্ব কেড়ে নেবার বিরুদ্ধে  ‘সারা ভারত অসম সংহতি মঞ্চে’র প্রতিবাদ সভা ও পদযাত্রা

পুরুষানুক্রমে অসমে বসবাসকারী ৪০ লক্ষ বাঙালীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বে-নাগরিক করে দিচ্ছে উগ্র, অন্ধ, স্বৈরাচারী শক্তি৷ নিজস্ব সংবাদদাতা

বাঙালী বিরোধী চক্রান্তের প্রতিবাদে কলকাতার অসমভবন ও মণিপুর ভবনের সামনে আমরা বাঙালীর বিক্ষোভ প্রদর্শন

এন.আর.সি’ চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় ৩১শে জুলাই বিকেল অসম ভবনের সামনে আমরা বাঙালীর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন পি.এন.এ.

নেশার কবল থেকে নিজেকে ও সমাজকে মুক্ত করুন

সমাজবন্ধু

বর্তমান যুগটা হ’ল হাইটেক যুগ৷ এই হাইটেক যুগেও আমাদের সমাজ সংসার আজ হাজারো সমস্যার মুখোমুখি এসে দাঁড়িয়েছে৷ ব্যষ্টি তথা সমষ্টি জীবন সর্বত্রই চলছে চরম অরাজকতা–চূড়ান্ত বিশৃঙ্খলা৷ এক ভয়ঙ্কর জটিল পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে হয়তো ধংসেরই দিকে....৷

এশিয়াবাসী  আশা করে  চীন এস.সি.ও-কে পূর্ণ মর্যাদা দেবে ও মানবসভ্যতাকে রক্ষা করবে

মুশাফির

মনে পড়ে ২০০১ সালে সাংহাই  শহরে এক আন্তর্জাাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সেই সম্মেলনে  রাশিয়া, চীন, কিরগিজ রিপাবলিক, কাজাকাস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান-এর প্রেসিডেণ্টরা মিলিত হয়ে  সাংহাই কোপারেশন অর্র্গনাইজেশন (এস.সি.ও)   স্থাপন  করেন৷  গত ৯ই জুন এই এস.সি.ও.-র বার্ষিক  সম্মেলন  হয়  কুইংদাও নামক চীনের  বন্দর শহরে৷ এই বন্দর  শহরে  চীনের  প্রেসিডেন্ট মাননীয়  জিংপিং-এর আমন্ত্রণে ভারতের  প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন৷ এখানে  পৃথক ভাবে শ্রী মোদি ও জিংপিং-এর মধ্যে এক গুরত্বপূর্ণ আলোচনা হয়৷ সেই আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সন্ত্রাস মোকাবিলা ও মৌলবাদের  বিরুদ্ধে  যৌথ লড়াই -এর আহ্বান৷ প্রকৃতপক্ষে এশিয়ার  দু

ভুয়ো সংঘর্ষে হত্যাকান্ডের নাম---স্বচ্ছ বদমাস অভিযান

মিহির কুমার দত্ত

যোগী  আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে  ‘ক্রিমিনাল’ তকমা লাগিয়ে  সাধারণ  মানুষকে ভুয়ো সংঘর্ষে মেরে ফেলার ক্ষমতা পেয়েছে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর চেয়ারে  বসেই এই কাজে  সাড়া ফেলেছেন যোগী আদিত্যনাথ৷ মানুষ মারার কৌশল আবিষ্কার করার পর   তার একটা  সুন্দর নামও দেওয়া হয়েছে৷  ‘স্বচ্ছ বদমাস অভিযান’৷

মানুষের জীবনে  ও আদর্শ সমাজ নির্মানে  যোগের  ভূমিকা

মোহন সরকার

২১শে জুন আন্তর্জাতিক  যোগ দিবস৷ এই দিন বিভিন্ন  স্থানে  ঘটা করে  শত শত মানুষ  যোগব্যায়াম  প্রদর্শন  করে৷ মানুষ আজ যোগকে নিয়েছে  শরীরকে সুস্থ রাখার  জন্যে,  কিছু ‘সেলিব্রিটি’ শরীরের মেদ কমানোর  জন্যে  কিছু কিছু যোগব্যয়ামের  চর্চা করছেন৷ দূরদর্শনে বা পত্রপত্রিকায় দেখা যায়  বিভিন্ন সিনেমা বা দূরদর্শনের শিল্পীদের  শরীর ঠিক রাখার জন্যে যোগব্যায়াম  করার নিদান৷ প্রাণায়ামের  নামে  কিছু ‘ব্রিদিং এক্সারসাইজ’ করে সাময়িকভাবে  দৈহিক  সুস্থতা আনয়নের  জন্যে খুব প্রচার  করা হয়৷  কিন্তু  প্রকৃতপক্ষে প্রাণায়াম অনেক সূক্ষ্ম জিনিস৷ ধূলা-ধোঁয়াতে প্রাণায়াম করা ক্ষতিকর৷  ধুমপানও চলছে, আর  প্রাণায়ামও চলছে এটা খুবই

ফেডারেল ফ্রন্ট ঃ কংগ্রেসের ভবিষ্যৎ

সুকুমার সরকার

যে প্রক্রিয়ায় কর্ণাটকে  বিজেপিকে  মন্ত্রিসভা গঠন  করানো থেকে আটকানো  গেছে,  সেই প্রক্রিয়ায় ঊনিশের  লোকসভা থেকে বিজেপিকে কি হটানো  যাবে?  এই চিন্তাটাই এখন বিজেপি  বিরোধী আঞ্চলিক দলগুলি ও জাতীয় কংগ্রেসকে ভাবাচ্ছে৷

চেতনার পরশমণি

জিজ্ঞাসু

চাই চেতনার পরশমণি --- যার ছোঁয়াতে মানুষটি ভেতরে বাইরে বোধের আলোকে আলোকিত  হবেন৷ আজ আমাদের তেমন মানুষ  চাই৷ সে আলো কীভাবে  পাবো? সেবার মাধ্যমে৷ কাকে বলব সেবা?

নিরামিষ খান, শরীর ও মনকে সুস্থ রাখুন

পাঠকের মতামত

ভাগাড়ের মরা গোরু, কুকুর, বেড়ালের পচা মাংস, পচা মুরগীর মাংস হোটেলে রেঁস্তোরায় নিয়মিত সরবরাহ হওয়ার খবর আমরা পেয়েছি৷ ভোজন বিলাসী মানুষেরা বড় বড় হোটেলে বসে বাড়তি পয়সা দিয়ে জুত করে ভোজ সারছেন৷ এখন পচা মাংসের খবর আসায় সবাই চিন্তায় পড়েছেন, এতদিন আমাদের তাহলে ভাগাড়ের কুকুর-বেড়ালের মাংস খাওয়ানো হ’ত!

অরণ্য বিস্তারের নামে চলছে  জমি দখল, মোদির বানানো জাতীয় অরণ্যনীতি ধবংস করবে অরণ্য

মহির কুমার দত্ত

(১) সম্প্রতি  পশ্চিমবঙ্গ সরকার  বক্সা সংরক্ষিত অরণ্য গড়ে  তোলার অজুহাতে অরণ্যের  মধ্যে  থাকা গ্রামগুলোকে  উচ্ছেদ করতে  শুরু করেছে৷

(২) ইতোমধ্যে  অসমের  বিজেপি সরকার সেখানকার  অভয়ারণ্য বৃদ্ধি করার নামে  বহু গ্রামের গ্রামবাসীদের  গ্রাম ছাড়া করে দিয়েছে৷

(৩) ঝাড়খন্ডের  যদুটোলা গ্রামের  বাসিন্দারা অরণ্য উচ্ছেদের  বিরুদ্ধে  প্রতিবাদ  জানালে  পুলিশ  সেই গ্রামের  সকল মানুষদের  বিরুদ্ধে  আইন শৃঙ্খলা ভাঙ্গার  অভিযোগে  মামলা দায়ের  করে গত ১৩ অক্টোবর , ২০১৭ সালে৷

ওপার বাঙলা ও এপার বাঙলার বাঙালীদের অর্থনৈতিক করুণ চিত্র

সুশান্ত দেব

সোনার বাংলা! সে কি আর আদৌ আছে! না সেই বই---কবিতা, পদ্য, গদ্যের মধ্যেই সোনার বাংলার সীমাবদ্ধতা৷ সোনার বাংলায় শাসক আসে আর যায়৷  বাংলা মায়ের  মলিন মুখ সেই তেমনি থাকে৷ জনগণের  সার্বিকভাবে  উন্নতি আর হয় না৷ রবীন্দ্রনাথের সোনার  বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, নজরুলের বিদ্রোহী বাংলা আজ বেকারত্বের জ্বালায় পুড়ে ছারখার৷ কোথায় সেই  সোনার বাংলা! কোথায় সেই  সারা ভারতকে  পথ দেখানো সেই বাংলা?