শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবসে কলকাতায় আনন্দমার্গীদের মহাসমাবেশ

২১শে অক্টোবর মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দ–মূর্ত্তিজ্ পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবস৷ ১৯৯০ সালের ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৩টার সময় কলকাতাস্থিত মার্গগুরুভবন ‘মধুকোরকে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ পত্রিকা প্রতিনিধি

উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে মাঝেরহাটে আবার সেতুভঙ্গ

গত ৪ঠা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হঠাৎ বিকট শব্দে চারদিক কাঁপিয়ে যানবাহন নিয়ে ধসে পড়ল মাঝেরহাট সেতু৷ ব্রীজের ওপর তখন ছিল একটি চার চাকা গাড়ী, একটি মিনিবাস ও কয়েকটি মোটর সাইকেল৷ ব্রীজের নীচেও কয়েকজন… নিজস্ব সংবাদদাতা

কেরালায় প্রকৃতির তাণ্ডব নব্যমানবতাবাদই একমাত্র ভরসা

কেরালায়  দীর্ঘদিন  ধরে একটানা  প্রবল বর্ষণে  অভূতপূর্ব বন্যা দেখা দেয়৷ প্রবল  জনস্রোতে ভেসে যায় অগণিত ঘরবাড়ী৷ এ যেন প্রকৃতির  ভয়ঙ্কর  ধবংসলীলা৷ এখন পর্যন্ত  সরকারীভাবে ৩৭৩ জনের  মৃত্যুর  কথা ঘোষণা… নিজস্ব সংবাদদাতা

এন.আর.সি.-র নামে ৪০ লক্ষ বাঙালীর নাগরিকত্ব কেড়ে নেবার বিরুদ্ধে  ‘সারা ভারত অসম সংহতি মঞ্চে’র প্রতিবাদ সভা ও পদযাত্রা

পুরুষানুক্রমে অসমে বসবাসকারী ৪০ লক্ষ বাঙালীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বে-নাগরিক করে দিচ্ছে উগ্র, অন্ধ, স্বৈরাচারী শক্তি৷ নিজস্ব সংবাদদাতা

বাঙালী বিরোধী চক্রান্তের প্রতিবাদে কলকাতার অসমভবন ও মণিপুর ভবনের সামনে আমরা বাঙালীর বিক্ষোভ প্রদর্শন

এন.আর.সি’ চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় ৩১শে জুলাই বিকেল অসম ভবনের সামনে আমরা বাঙালীর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন পি.এন.এ.

অখণ্ডতায় জাগো

জিজ্ঞাসু

এই আপেক্ষিক জগতে  মানুষ  অখণ্ড মানুষ হবার তাগিদে  পথ চলতে শুরু করেছে৷  হাজার হাজার বছর  কত সভ্যতা এল ও কত পরীক্ষা-নিরীক্ষা চলল,  ভয় অজ্ঞতা, কত যুদ্ধ কত হিংস্রতা  কত লোভ লালসা এল গেল আজকের বিজ্ঞানের এত গতি ও শক্তির পৃথিবীতেও মানুষের ভয় গেল না৷  ক্ষমতায় থাকা মানুষ  বিনম্রতাকে  দুর্বলতা ভাবল,  অহংকারে অটল  গ্রাণাইট পাথর হয়ে থাকাটাকেই একমাত্র সঠিক মত ভেবে নিল৷  যতদিন যাচ্ছে,  মানুষের মন ভয় ও সন্দেহের পাহাড়, বিচ্ছিন্নতার পাহাড় , অজ্ঞতার পাহাড়ে ঢেকে যাচ্ছে৷ বিদ্যা বিনম্রতা জিজ্ঞাসা কোথায়?

‘ক্যাশ সেল’ ও ‘ক্যাশলেস সেল’ প্রসঙ্গে

ভবেশ কুমার বসাক

আমাদের দেশে এখন ‘ক্যাশ সেল’ আর ‘ক্যাশলেস সেল’ নিয়ে নানান পর্যালোচনা চলছে৷ আলোচনা-সমালোচনার ঝড় উঠছে৷ দুটো পদ্ধতিই কম-বেশী প্রয়োগ হচ্ছে৷ এখন প্রশ্ণ এই ‘ক্যাশ সেল’ বা ক্যাশলেস সেল’-এর সুবিধা-অসুবিধাগুলি কী কী? অর্থনীতিতে এদের ব্যবহারিক প্রয়োগে কি ধরণের প্রভাব পড়ছে ও তা দেশের পক্ষে কতখানি মঙ্গলজনক?

ছাত্র সমাজ বর্তমানে কোন্ পথে পরিচালিত! 

জ্যোতিবিকাশ সিন্হা

Student agitationবেশ কিছু দিন যাবৎ  গণমাধ্যমগুলিতে  কলকাতা মহানগরী  ও রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে  ছাত্রভর্তির বিষয়ে যে সংবাদ সমূহ পরিবেশিত হয়ে চলেছে তার অভিঘাতে জনসাধারণ, বিশেষতঃ ছাত্র-ছাত্রাদের অভিভাবকগণ আতঙ্কিত ও সন্ত্রস্ত৷ প্রথমতঃ উচ্চমাধ্যমিক ও তার সমতুল পরীক্ষার ফল প্রকাশের পর কলেজগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভর্ত্তির ফর্ম তোলা ও সেই ফর্মগুলি পূরণ করে যথাস্থানে জমা দেওয়া৷  এরপর মেধা ভিত্তিক বিভিন্ন বিষয়ের অনার্স ও পাসকোর্

অমানবিক আহার

জিজ্ঞাসু

আজকের সমাজের সর্বস্তরে ভুল আহারের কারণে দৈহিক-মানসিক ব্যাধির প্রকোপ বেড়ে যাচ্ছে---রক্ত, চামড়া, পাকস্থলী, হাড়, সন্ধি, ব্রেনের অসুখের কারণে ডাক্তার, হাসপাতাল ও ওষুধের পেছনে অর্থদণ্ড দিতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, শক্তি নষ্ট হচ্ছে৷ আজ শুধু ডিম ও মুরগী বিষয়ে লিখব৷ সস্তায় প্রোটিন, ভিটামিনের নামে ছেলে-বুড়ো সবাই ডিম খাচ্ছে৷ মুরগীর মলদ্বার থেকে বের হওয়া ডিম বস্তুটি আসলে তো আন-ফার্টিলাইজড্ অপুষ্ট, অসহায় এক পাখীর সম্ভাবনা৷ অপ্রকাশের অসহায় ক্রন্দনে যা ভরা থাকে৷ যার জন্ম হতে হতেও হতে পারল না৷ এবার জানাই কী অবস্থায় মুরগী ডিম দেয়৷ মুরগীর খাদ্য চাই, কিন্তু পোলট্রি মালিকদের শুধু ব্যবসায়িক লোভে অর্থ বাঁচাতে, ম

যোগঃ মানুষের বৈয়ষ্টিক ও সামূহিক জীবনের কল্যাণের চাবিকাঠি

আচার্য পরাবিদ্যানন্দ অবধূত

পূর্ব প্রকাশিতের পর ঃ

যোগ সম্পর্কে আগের সংখ্যাতে যা বলেছি তা বিশেষ করে যোগের আধ্যাত্মিক দিক নিয়ে৷ এখন আমি আলোচনা করব প্রধানতঃ যোগাসন নিয়ে৷ প্রথমে আমি এর ইতিহাস ও বর্তমান সম্পর্কে কিছু বলতে চাই৷  ইতিহাসের আগে একটু বর্তমান সম্পর্কে বলব৷ যোগাসন নিয়ে বর্তমানে বিশ্ব তোলপাড়৷  যোগাসন দৈনন্দিন জীবনে প্রত্যহ অনুশীলন করতে হলে আপনাকে অবশ্যই উপযুক্ত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে৷ তা কিন্তু খুব একটা কেউ করছেন না৷ এই না করার ফল অত্যন্ত ক্ষতিকারক৷  উদাহরণস্বরূপ শীর্ষাসন ও সর্বাঙ্গাসনের কথা আমি এর আগেই বলেছি৷

চার বছরে  কেন্দ্রীয় সরকার আর্থিক দিক থেকে পিছু হঠে চলেছে 

প্রভাত খাঁ

বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন  গত ৮ই জুলাই   মম্তব্য করেছেন যে গত ২০১৪ সাল থেকেই কেন্দ্রে বিজেপি সরকারের  শাসনকালে  ভারত  সম্পূর্ণ ভুল পথে  হেঁটে চলেছে৷  আর্থিক  উন্নয়নের  নামে  ভুল করতে করতে  পিছিয়ে  পড়ছে  দেশ৷ এই সালে  শ্রী মোদি  বোটে  জিতে  লোকসভায় আসেন৷  শ্রী অমর্ত্য সেনের  মতে  আজও তপশীলি উপজাতিভুক্ত  ব্যষ্টিরা  উপেক্ষিত  হয়ে আছে৷ তাঁর মতে  সরকার জাত-পাত বিষয়ক সমস্যাগুলি ঠিকমতো সামলাতে  পারেন নি ৷

মানব ধর্ম

দাদাঠাকুর

ছোট ভাইবোনেরা, বৈচিত্র্যময় এই জগতে আমরা নানান ধরণের বস্তু দেখতে পাই৷ তাদের প্রত্যেকেরই কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণ আছে যা দেখে আমরা সেই বস্তুটিকে চিনতে পারি৷ যেমন আগুনের বৈশিষ্ট্য হ’ল তাপ ও আলো দেওয়া, জলের বৈশিষ্ট্য হ’ল ভেজানো বা নীচের দিকে গড়িয়ে যাওয়া৷ বস্তুর এই বিশেষগুণ বা বৈশিষ্ট্যকেই তার ধর্ম বলে৷

যোগ- মানুষের বৈয়ষ্টিক ও সামূহিক জীবনের কল্যাণের চাবিকাঠি

আচার্য পরাবিদ্যানন্দ অবধূত

সারা পৃথিবীতে ‘যোগ’ এখন একটি বিশেষ জনপ্রিয় নাম৷ যদিও ‘যোগ’ শব্দটা হয়ে গেছে ‘যোগা’৷ এর উৎপত্তিস্থল প্রাচীন ভারতের মুনি-ঋষি তথা যোগীদের আশ্রম৷ কিন্তু বর্তমান পৃথিবীতে ‘যোগ’ থেকে জাত ‘যোগা’ শব্দটির দ্বারা আমরা যা বুঝি কেবলমাত্র বিশেষ রকমের শারীরিক কসরৎ অর্থাৎ exercise  অর্থাৎ মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গিক যোগ সাধনার কেবলমাত্র ‘আসন’৷ না, এই আসন মানে যোগ নয়৷ আবার যদি আসনটিও দেহের জন্য ঠিকভাবে দৈনিক করতে হয় তাহলেও তা ঠিক শিক্ষকের কাছ থেকে শিখতে হয়---যাঁর শরীর বিদ্যা ও চিকিৎসা বিদ্যা সম্বন্ধে জ্ঞান আছে৷ যদি তা না করা হয় তবে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশী থাকবে৷ উদাহরণ স্বরূপ---শীর্ষাসন৷ শীর্ষাসন সবা