খেলার খবর

বিশ্বকাপে বড় অঘটন জার্মানির বিদায়l  নক-আউটে গতি-শক্তি আর শিল্পের ঝলক দেখা যাবে

২০১৮ রাশিয়া বিশ্বকাপ জ্বরে মজে থাকা ফুটবল প্রেমীরা ইতোমধ্যেই  বেশ কিছু অতুলনীয় ম্যাচ দেখে আপ্লুত হয়েছে৷  গ্রুপ লীগের খাদের কিনারা থেকে উঠে এসেছে আর্জেন্তিনা৷ ফ্রান্স, ব্রাজিলও সহজে দ্বিতীয় রাউণ্ডে যেতে পারেনি৷ আর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে দক্ষিণ কোরিয়া৷ শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিল৷ এশিয়ার দেশের এই পারফরম্যান্স আমাদের অনুপ্রেরণা যোগাবে৷ তবে ভাল ফুটবল উপহার দিয়েছে ক্রোয়েশিয়া, নাইজিরিয়া, জাপান ইত্যাদি দলগুলো৷ তথাকথিত অনামী দলগুলিই গ্রুপ লীগে ভাল ফুটবল উপহার দিয়েছে৷ মোটামুটিভাবে বিশ্বকাপ জমে উঠেছে বলা যায়৷

বিশ্বকাপে চাপের মুখে জার্মানি

বিশ্বকাপের প্রথমদিকের খেলার ধারাপাতে জামার্নের অঙ্কটা মিলছে না কিছুতেই৷ প্রথম হেরে যাওয়ার ফলে ভীষণ চাপের মধ্যে পড়েছে জার্র্মনি৷ গতবার এই টিমই হয়েছিল চ্যাম্পিয়ান৷ কিন্তু এবারে প্রথম থেকে চাপের মধ্যে এই টিম তা স্বচ্ছন্দ্যে স্বীকার করেছেন টিমের কোচ ওয়াকিম লো৷ জার্র্মনের এই হারের পিছনে সবাই একজনকেই দায়ী করছে তার নাম ওজিল৷ কারণ প্রথম ম্যাচের হারার কারণ ছিল ওজিল এটাই মনে করছেন সমালোচকবৃন্দ আর দর্শকমহলেও ওজিল নিয়ে নানান  সমালোচনার ঝড় উঠেছে৷ প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে অর্র্থৎ আগামী শনিবার ২৩শে জুন জামার্ন  সুইডেনের মুখোমুখি হতে চলেছে৷ মেক্সিকোর হারের পর যথেষ্ট চাপের সৃষ্টি হয়েছে তাদের দলে

মেসির পাশে ফের দাঁড়ালো মারাদোনা

আইসল্যান্ডের পেনাল্টি সুট মিশ করেন মেসি৷ আর তারপর ফুটবলের দর্শক মহলে ও সমালোচকদের মধ্যে সমালোচনার বিরাট ঝড়ের সৃষ্টি হয়৷ দর্শকদের মধ্যে চলতে থাকে হাহাকার৷ সবাই খুবই নিরাশ হন মেসির দিক থেকে৷ ঠিক এই সময়ে একজন  মেসির পাশে এসে দাঁড়ান তাকেও  ফুটবলের জনক বললে কিছু ভুল হবে না কারণ তিনি মানেই ফুটবল দিয়েগো আর্র্মন্দো মারাদোনা৷

বিশ্বকাপের গোড়াতে মেসির হোচট খাওয়ার জন্য তিনি দায়ী করেছেন মেসিকে নয় , দলের কোচ জর্জ সাম্পাওলিকে দায়ী করেছেন ৷

কেন মেসির সঙ্গে তুলনা? ঃ সুনীল

সম্প্রতি কণ্টিনেণ্টাল ট্রফি জিতেছে ভারত৷ বিশ্ব ফুটবল মানচিত্রে ভারতের স্থান নীচের দিকে হলেও ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে অনেকেই ‘ভারতের মেসি’ বলেছেন৷ এই প্রতিযোগিতার ফাইনালে সুনীল ছেত্রী দুটি গোল করে দু-দলের মধ্যে ফারাক এনে দেন৷ এই ট্রফি জেতার পর ভারতের অধিনায়ক মন্তব্য করেছেন---ভারত কিছুদিনের মধ্যেই ফুটবলে অনেক এগিয়ে যাবে৷ নিজেকে মেসির সঙ্গে তুলনায় তিনি নারাজ৷

প্রথম ম্যাচে সালাহর খেলতে পারা নিয়ে ধোঁয়াশা থাকলেও জনপ্রিয়তার শিখরে সালাহ

চ্যাম্পিয়ন্স লীগের পরে বিশ্বকাপে খেলা  প্রায় অনিশ্চিত হয়ে যায় মহম্মদ সালাহর৷ চ্যাম্পিয়্যানস লিগের ফাইনালে হাই প্রোফাইল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নেমে কাঁধে চোট পান লিভারপুলের মহম্মদ সালাহ৷ মাঠ থেকে বেরিয়ে যাবার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি৷ দর্শকদের মধ্যেও অনেকের চোখে জল আসে৷ আসলে সালাহর মত কুশলী মিডফিল্ডার একটা দলকে দারুণভাবে উজ্জীবিত করতে পারে৷ সেই কারণে মিশর যখব ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল তখন ফুটবল অনুরাগীরা অবশ্যই মিশরের সবচেয়ে দক্ষ খেলোয়াড়টির দিকে তাকিয়ে রয়েছেন৷ যোগ্য খেলোয়াড় হিসেবেই লিভারপুলে প্রথম এগারোয় জায়গা করে নিয়েছেন৷ তাই তাঁকে ঘিরে স্বপ্

ফুটবলের বিশ্বকাপে মাতোয়ারা সারা বিশ্ব!

সমগ্র বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল খেলায় যখন বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাবার জন্যে প্রতিযোগিতায় নামেন তখন স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চরমে ওঠে৷ প্রতি চার বছর অন্তর যখন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তখন সারা বিশ্বের আনাচে-কানাচে তার ছোঁয়া অবশ্যই লাগে৷ এবার রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে৷ রাজধানী মস্কো তো বটেই অন্য শহরগুলোও সেজে উঠেছে৷ চারিদিকে জায়াণ্ট স্ক্রীনের ছড়াছড়ি, মাঠে সকলেই তো আর খেলা দেখার সুযোগ পাবেন না৷ তাই টিভি-র পর্দায় এই ‘গ্রেটেষ্ট শো অন আর্থ’ এর তাপ অনুভব করতে আক্রান্ত হয়েছে ফটবল জ্বরে৷ শুধু রাশিয়াতেই কেন সারা বিশ্বেরই বিভিন্ন শহরে এখন বিশ্বকাপ নিয়ে মাতামাতি৷ এই

২০১৮ বিশ্বকাপ কি মেসির স্বপ্ণ পূরণ করবে?

আর্জেন্তিনার লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ৷ ক্লাব ফুটবলে অসাধারণ নৈপুণ্যের পরিচয় তিনি বার বার রেখেছেন৷ মারাদোনার

পরেই এই আর্জেন্তিনিয় অনেক প্রতিযোগিতায় নিজের

দলকে সেরার মুকুট উপহার দিয়েছেন ঠিকই কিন্তু নিজের দেশকে তিনি বিশ্বকাপ এনে দিতে পারেননি৷  দেশের হয়ে বিশ্বজয়ের কৃতিত্ব তাঁর কাছে এখনও অধরা৷ আর এই

বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ৷ ২০২২-এ মেসি অবশ্যই অতীতের নক্ষত্রই হয়ে

২০১৮-র বিশ্বকাপের ফুটবল জ্বরে আক্রান্ত ফুটবল রসিকরা

ঘণ্টাধবনি বেজে উঠেছে ফিফা  বিশ্বকাপ ২০১৮-র৷ আগামী ১৪ই জুন থেকে রাশিয়াতে শুরু হতে চলেছে ফুটবলের এই মহারণ৷ যা শেষ হবে ১৫ জুলাইয়ে মস্কোর লুজনেকি ষ্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে৷ ফুটবল মানেই উত্তেজনার পারদ তরতর করে উঠে যাওয়া৷ কাউণ্ট-ডাউন শুরু হয়েছে গেছে কোন দেশ জয় করে নেবে এই বিশ্বকাপ, আর কে হবে এই বিশ্বকাপের নায়ক? গত বিশ্বকাপ জিতে নিয়েছিল জার্র্মনি৷ আর এবারও কি জার্র্মনির হাতেই শোভা পাবে সোনালী বিশ্বকাপ? মেসি, রোনাল্ডো, নেইমার, সালাহ, ম্যাটস হামেলস্রা কতটা ছাপিয়ে যাবেন একে-অপরকে?

আগামী জুন মাসের টেষ্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা

আসন্ন টেস্ট ম্যাচে হয়তো খেলতে পারবেন না ঋদ্ধিমান৷ কারণ আইপিএলে কলকাতার বিরুদ্ধে খেলার সময় হাতে গুরুতর চোট পান তিনি৷ তাই  আফগানিস্থানের সঙ্গে যে টেষ্ট ম্যাচ হতে চলেছে জুন মাসে তাতে খেলবেন না তিনি৷ ঋদ্ধিমানের ডানদিকের বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে৷ তাই কোনোভাবেই খেলার উপযুক্ত হতে পারছেন না এমতবস্থায়৷  ডাক্তারদের মতে তার খেলার সম্ভাবনা ক্ষীণ ৷ ক্রিকেট থেকে জানানো হয়েছে ঋদ্ধির চোটের ওপর নজর রাখা হয়েছে, ঋদ্ধির চোটের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে৷ কিন্তু এখন যা পরিস্থিতি  তাতে করে  আফগানিস্থানের বিরুদ্ধে এই ঐতিহাসিক ম্যাচের উইকেটের পেছনে দাঁড়ানো ঋদ্ধিমানের পক্ষে এখন সম্ভব হবে না এটাই কঠিন সত্যি৷ তাই ১৪

উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেস সমবেদনা জানালেন তার সতীর্থ মিশরের  মহম্মদ সালাহকে 

আগামী রাশিয়ার বিশ্বকাপে মিশরের ফুটবল তারকা মহম্মদ সালাহ খেলতে পারবেন কিনা তা যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে৷ কারণ, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সের্খিও র্যামোসের সঙ্গে সংঘর্ষে আহত হন সালাহ৷ এই কারণে উরুগুয়ান ফুটবল তারকা লুইস সুয়ারেস সমবেদনা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন--- ‘বিশ্ব ফুটবলের অন্য সবাই আমার সতীর্থ৷ সালাহও তাই৷ একজন সতীর্থ চোট পেলেন আবার বিশ্বকাপের আগে৷ এখন শুধু তার খারাপ লাগার কথা নয়, সমস্ত মিশর খুবই চিন্তিত তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কারণ তাঁর খেলার দক্ষতা এতটাই যে তাঁকে ‘মিশরের মেসি’ নামে অভিহিত করা হয়েছে৷ র্যামোস এখন মিশরের মানুষের কাছে সাক্ষাৎ কসাই হয়ে গেছেন৷ এমনকি সাড়ে চার লক্ষ সমর্