Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে নূতন মন্ত্রিসভার শপথ গ্রহণ ঃ মমতার বয়কট

নিজস্ব সংবাদদাতা
Sun, 02-06-2019

৩০শে মে (বৃহস্পতিবার) সন্ধ্যে সাতটায়  রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে  দেশ বিদেশের প্রায় ৮ হাজার  অতিথির উপস্থিতিতে দ্বিতীয়বার  প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদি সহ ৫৮ জন মন্ত্রিকে শপথ বাক্য পাঠ করান৷ প্রধানমন্ত্রী মোদির পরে আরও যাঁরা শপথ গ্রহণ করেন তাঁদের মধ্যে আছেন বিজেপি সভাপতি অমিত শাহ, নীতিন গড়গড়ি, রাজনাথ সিং, প্রাক্তন বিদেশ সচিব এস. জয়শঙ্কর প্রমুখ৷ পশ্চিমবাঙলার বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চউধুরীও এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন৷

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্যে যথারীতি আমন্ত্রণপত্র এসেছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিপুল জনাদেশে ক্ষমতায় ফেরায় নিশ্চিত হওয়ার পরে পরেই  ঘোষণা করেছিলেন, নির্বাচনী প্রচারপর্বে আমায় যে যা বলেছেন, তার সবটাই ভুলে গিয়েছি৷ এখন সবাইকে নিয়ে দেশ গড়ার পালা৷ সবার সহযোগিতা চাই৷

ভাবী প্রধানমন্ত্রীর এ হেন সৌজন্যের কথা  চিন্তা করে  মমতা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন, মোদিজীর  এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন৷ পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন ও সাংবাদিকদের জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো গণতান্ত্রিক নীতির একটি অঙ্গকে রাজনৈতিক  কাজে ব্যবহার করা হচেছ৷ কারণ বিজেপি থেকে প্রচার করা হচ্ছে, বাংলায় রাজনৈতিক কারণে খুন হয়েছে বিজেপির ৫৪ জন কর্মী৷ সেই সমস্ত  কর্মীদের  পরিবারের সদস্যদের দিল্লির  শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি র চেষ্টা চলছে৷ এই কারণে  শপথ গ্রহণ অনুষ্ঠানকে রাজনীতিকরণের প্রতিবাদে  তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন৷ বিজেপি’র পক্ষ থেকে যাদের রাজনীতির কারণে মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে, মমতা তা মানতে রাজী নন, তিনি বলেন, বিজেপি থেকে যাদের মৃত্যুর কথা বলা হচ্ছে, প্রকৃত পক্ষে  ব্যষ্টিগত আক্রোশ, পারিবারিক কলহ ও অন্য ঝামেলায় তা হতে পারে, তবে রাজনৈতিক কারণে নয়৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
আরও

সম্পাদকীয়

অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র
দিব্য অনুভূতি
আমার বাঙলা
গল্প হলেও সত্যি 
সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ

পুরানো মাসিক খবর

  • September 2021 (189)
  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved