Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রাষ্ট্রপতি নির্বাচন ও সংকীর্ণ রাজনীতি

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

আর কয়েকদিন পরে দেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে৷ এই নির্বাচনের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যক্ষ কোন যোগ নেই৷ কারণ রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ বোট দেন না৷ সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ বিধায়কদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন৷ শাসক ও  বিরোধী পক্ষের ঐক্যমতে দেশের সবের্বাচ্চ আসনে উপবিষ্ট প্রতিনিধি নির্বাচিত হওয়ার একটা প্রচেষ্টা থাকে৷ তবে এবার সেরকম কোন প্রচেষ্টা শাসক বিরোধী কোন পক্ষ থেকেই দেখা যায়নে৷ তাই দু-পক্ষ থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন পেশ করেছেন৷ তাই  রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যম্ভাবী৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এটা এমন কোন শ্লাখাজনক নয়৷

নির্বাচন যেখানে হচ্ছে সেখানে পক্ষে-বিপক্ষে প্রচার থাকবেই৷ রাষ্ট্রপতিপদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা যাঁরা করেছেন দুজনেই এই পদে যথেষ্ট যোগ্য ব্যষ্টি৷ বোট যাঁরা দেবেন তাঁরাও নির্বাচিত প্রতিনিধি কেন্দ্র ও রাজ্যে আইনসভার সদস্য৷ ধরে নেওয়াই যায় তাঁরা প্রত্যেকেই যথেষ্ট বিচক্ষণ ব্যষ্টি৷ দলীয় আদর্শ ও প্রার্থীর যোগ্যতাই প্রচারে প্রাধান্য পাওয়া উচিত৷  বিরোধীদের মূল অভিযোগ এই মুহূর্তে শাসক দলের হাতে দেশের গণতন্ত্র সুরক্ষিত নয়৷ তাই গণতন্ত্র রক্ষাই বিরোধীদের প্রচারে হাতিয়ার৷ কিন্তু শাসকদল কৌশলে প্রার্থী কোন জনগোষ্ঠীর শ্রেণীভুক্ত প্রচারে তা তুলে ধরেছেন৷ যুক্তরাষ্ট্রীয় কাঠাময় প্রাদেশিক বিষয়টা অস্বীকার করা যায় না৷ কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচনেও যদি জাত-পাত বা জনগোষ্ঠীর অর্ন্তভুক্ত বিষয়টি সামনে আসে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পক্ষে তা মোটেও গৌরব জনক নয়৷ বিশেষ করে দেশের বর্তমান শাসকদল যেখানে কথায় কথায় এক দেশ এক রেশন কার্ড, ইত্যাদি শ্লোগান তুলে বিতর্ক বাধায়, সেখানে জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরী করে ভোট আদায়ের চেষ্টা রাজনৈতিক কপটতার সামিল৷

একথা অস্বীকার করা যায় না---‘‘বৈচিত্র্যং প্রাকৃত ধর্মঃ সমানং ন ভবিষ্যতি৷’’ বৈচিত্রই প্রকৃতির ধর্ম৷ সৃষ্ট জগতের কোনও দুটি বস্তু হুবহু এক নয়৷ দু’টি মন এক নয়, দুটি অণু বা পরমাণুও এক নয়৷ এই বৈচিত্র্যই প্রকৃতির স্বভাব৷ যদি কেউ সবকিছুকে সমান করতে চায় সেক্ষেত্রে প্রাকৃত ধর্মের বিরোধিতা করায় অবশ্যই ব্যর্থ হবে৷ সব কিছু সমান কেবল প্রকৃতির অব্যক্ত অবস্থায়৷ তাই যারা সব কিছুকে সমান করার কথা ভাবে, তারা সব কিছুকেই ধবংস করার কথা ভাবে৷ তাই বিদ্বেষমূলক বিভাজনকে প্রশ্রয় না দিয়ে বৈচিত্র্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে রক্ষা করতেই হবে৷ .....সবাইকে যেমন এক ছাঁচে ঢালা যাবে না, তেমনি বৈচিত্র্যের ধূয়ো তুলে কেউ যাতে বিভেদ বিদ্বেষের বীজ বপন করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ বৈচিত্র্য স্বীকৃতি দেয় বহুত্বকে, আর তারই মাঝে বিচ্ছুরিত হয় ঐক্যের দ্যুতি৷

তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই বিশ্বপ্রকৃতির মূল সুর৷ ভারতীয় সংবিধানের কথা বলতে গেলেও এটাই আমাদের সংবিধানের মূল কথা৷ গণতন্ত্রেরও মূল কথা এটাই৷ বিশ্বমানবতার আধার শিলাও এটাই---বৈচিত্র্যের মধ্যে একতা৷

যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি কোন একটি দল, সম্প্রদায় বা জনগোষ্ঠীর প্রতিনিধি নন৷ তিনি দেশের প্রতিটি মানুষের প্রতিনিধি৷ তাঁর কাছ থেকে দেশবাসী ঐক্য, সংহতি,সম্প্রীতির বার্র্ত শুণবেন৷ তাই নির্বাচনের আগে তাঁকে একটি জনগোষ্ঠী থেকে উঠে আসা ব্যষ্টি হিসাবে তুলে ধরা গণতন্ত্রের পক্ষে গৌরব জনক নয় বরং সংকীর্ণ রাজনীতির পরিচয়৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • September 2021 (189)
  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved