Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পরলোকে শান্তনা দে

নিজস্ব সংবাদদাতা
Sat, 09-01-2021

শিলচর শহরের বিশিষ্ট ‘আমরা বাঙালী’র নেত্রী শ্রীমতি শান্তনা দে লিঙ্করোড ৭নং গলির নিজ বাসভবনে ভোর সাড়ে  তিনটায় পরলোক গমন করে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর৷ বেশ কিছুদিন ধরে তিনি বার্দ্ধক্য রোগে ভুগছিলেন৷ মৃত্যুকালে দুই পুত্র সুমিতাংশু দে, ডাক্তার শুভমাংশু দে ও একমাত্র বিবাহিতা কন্যা রাখী দে সহ অসংখ্য গুণমুগ্দ রেখে গেছেন৷ তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন প্রাক্তন কমিশনার ও আমরা বাঙালীর অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ, শিলচর পুরসভার ১৬নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার রতন সরকার, শিক্ষাবিদ পুলিন দাস, শিক্ষাবিদ সমিন মেদি সহ আরো অনেকে৷

শ্রীমতি শান্তনা দে আধ্যাত্মিক সংঘটন আনন্দমার্গের অনুগামী ছিলেন৷ তাই স্বাভাবিকভাবে আনন্দমার্গ প্রচারক সংঘের সঙ্গে যুক্ত আনন্দমার্গীরা তাঁর বাড়ীতে ও শ্মশান ঘাটে জমায়েত হয়ে প্রয়াত শান্তনা দে’রপ্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ সেই সঙ্গে আনন্দমার্গের রীতি অনুযায়ী মৃতদেহকে সামনে রেখে পুষ্পার্ঘ্য অর্পণ, ভজন, কীর্ত্তন ও মিলিত সাধনা করেন৷ শ্মশানের চিতায় দুই পুত্র তাহার চরন জুগলে অগ্ণি সংযোগ করে দেহটি পঞ্চভূতে বিলিন করানো হয়৷ সমগ্র  অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ অরুন্ধুতী আচার্যা ও আচার্য সুনন্দানন্দ অবধূত৷ এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দমার্গ কাছাড় ভূক্তির ভূক্তিপ্রধান পান্না রায় সহ অর্চনা ধর, জীশু চক্রবর্তী, দেবাশিষ রায়চৌধুরী, ডাঃ তন্ময় রায়, রাজেশ ভট্টাচার্য, কাঞ্চন দেব রায় , বাপ্পাদিত্য দে কানুনগো, সমর পাল ও আরো অনেকে৷ এখানে উল্লেখ্য শ্রীমতি শান্তনা দে মহোদয়া শিলচর বিধানসভা নির্বাচনে ‘আমরা বাঙালী’র হয়ে দুইবার ১৯৮৫ ও ১৯৯১ সালে দাঁড়িয়েছিলেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
আরও

সম্পাদকীয়

অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র
দিব্য অনুভূতি
আমার বাঙলা
গল্প হলেও সত্যি 
সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ

পুরানো মাসিক খবর

  • September 2021 (189)
  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved