Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

একটি ঐতিহাসিক তথ্য

মাধাব বসাক
(এক সংবাদ প্রতিষ্ঠানকে দেওয়া পরম শ্রদ্ধেয় শ্রী প্রভাত রঞ্জন সরকারের ব্যতিক্রমী একমাত্র সাক্ষাৎকার৷ মাধব বসাক কর্তৃক সংগৃহীত ও ইংরেজী থেকে বাংলায় অনূদিত৷) গত শতাব্দীর সাতের দশকে জরুরী অবস্থার সময় শ্রী প্রভাত রঞ্জন সরকারকে তৎকালীন কংগ্রেস সরকারের ষড়যন্ত্রে দীর্ঘদিন জেলে কারারুদ্ধ থাকতে হয়৷ জরুরী অবস্থার অবসানের পর ১৯৭৮ সালের ২রা আগষ্টতিনি পাটনা জেল থেকে ছাড়া পান৷ তিনি বরাবরই নিজেকে বাইে রর জগৎ থেকে আড়াল করে রেখে সংঘটনের কাজে ব্যস্ত থাকতেন৷ কিন্তু তার জীবনকালে সংবাদ মাধ্যমকে দেওয়া একমাত্র সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল সর্বভারতীয় এক পাক্ষিক পত্রিকা ইন্ডিয়া টুডেতে ১৯৭৮ সালের ১-১৫ই আগষ্টে প্রকাশিত সংখ্যায়৷ এই ব্যতিক্রমী সাক্ষাৎকারটি ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে৷ সংবাদটির শিরোনাম ছিল The Mystery Man৷ শ্রী সরকারের ব্যষ্টিগত সহকারীকে ‘ইন্ডিয়া টুডে’র পক্ষ থেকে দেওয়া প্রশ্ণমালার উত্তর তিনি তাঁর ব্যষ্টিগত সহকারী মারফৎ পত্রিকাকে দেন জেল থেকে মুক্‌তি পাবার আগের দিন৷ প্রশ্ণ ঃ উচ্চ আদালতের রায়ে আপনার মতামত কী? সারা পৃথিবী জুড়ে আপনার অনুগামীরা যখন এই দিনটিকে ‘ধর্মের জয়’ বলে উদ্‌যাপন করছেন তখন আপনি কোনও অভিব্যক্তি প্রকাশ করেননি৷ আপনার এক অনুগামীর মতে আপনি জেল মুক্তির খবর শুনে পুরোপুরি নির্বিকার ছিলেন৷ এটা কি এই জন্য যে কোনও কিছুতেই আপনার কোনও প্রতিক্রিয়া হয় না? যদি তাই হয় তবে কেন? উত্তর ঃ ধর্মের জয় একটি স্বাভাবিক ঘটনা৷ যা কিছুই স্বাভাবিক তাই স্বাভাবিক শীতলতার সঙ্গে (coolness) গ্রহণ করা উচিত৷ প্রশ্ণ ঃ আপনার সমর্থকদের অভিযোগ যে আপনি ও আপনার সংস্থা সুপরিকল্পিতভাবে জঘন্য অপপ্রচারের শিকার আর এটা কিছু এজেন্সি আপনার সংস্থাকে ধবংস করার অভিপ্রায়েই করেছে৷ বিশেষ ভাবে তারা বিগত সাত বছরে আপনার জেলে থাকা অবস্থায় আপনার সংস্থার ক্ষতি হয়েছে বিপুলভাবে৷ এখন সমস্তভিযোগ থেকে আপনি মুক্ত৷ এক্ষেত্রে জনসাধারণের মনে আপনাদের সম্বন্ধে যে ভুল ধারণা আছে তা দূর করে সংস্থাকে আবার দাঁড় করবারকী পরিকল্পনা আছে? উত্তর ঃ আমরা আমাদের মানবিক কর্তব্য ‘পরাগতির সঙ্গে জাগতিক ক্ষেত্রে সন্তুলন (Subjective approach and objective adjustment) বজায় রেখে এগিয়ে চলতে থাকব৷ প্রশ্ণ ঃ যোগাযোগের অভাবের জন্য অতীতে জনসাধারণের মনে আপনাদের সম্বন্ধে প্রচুর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে৷ জনসাধারণের মন থেকে এই ভুল ধারণা দূর করবার জন্য আপনার কি মনে হয় যে এবার আপনার জনসংযোগ করা দরকার? আপনি অতীতে কেন সকলের আড়ালে থেকে জীবন কাটাতেন? উত্তর ঃ জনসাধারণের সামনে এসে ব্যষ্টিগত ভাবে আমার জনসংযোগ রাখার প্রয়োজন নেই কারণ প্রকৃত সেবামূলক কাজ করছে সংস্থার কর্মীরা৷ আমি শুধু তাদের সাহায্য করি৷ প্রশ্ণ ঃ যে গতিতে আনন্দমার্গ বর্হিভারতে ছড়িয়ে গেছে আর বিপুল সংখ্যক লোককে আকর্ষণ করেছে তা অনেকের মনে সন্দেহের সৃষ্টি করেছে যে এটা বিদেশী সাহায্য ও অনুদানেই সম্ভব৷ তাছাড়া আপনারা অতীতে কেজিবি বা সিবিআইয়ের নাম করে আক্রমণ করলেও সিআইয়ের নাম তেমন ভাবে উল্লেখ করেননি৷ এই অভিযোগের কী জবাব দেবেন? উত্তর ঃ সিআইএ আনন্দ মার্গের কোনও ক্ষতি করেছে কিনা আমার জানা নেই৷ কেউ যদি এ বিষয়ে আমায় যথেষ্ট প্রমাণ দিতে পারেন তবে আমি নিশ্চয়ই তাদের নিন্দা করব৷ আমার কোনও সংস্থার প্রতি দুর্বলতা নেই৷ ভালো লোকের সঙ্গে সহযোগিতা করা ও মন্দ লোককে দ্বর্থহীন ভাষায় নিন্দা করাই উচিত৷ প্রশ্ণ ঃ এটা বলা হয় যে আপনি রাজনৈতিক ক্ষমতা দখল করে পৃথিবীতে ‘সদ্‌বিপ্ররাজ’ প্রতিষ্ঠা করতে চান৷ যদিও সন্দেহ নেই যে তা আদালতে অপ্রমাণিত৷ কিন্তু একই সঙ্গে বিচার প্রক্রিয়ার সময় আপনার লেখা একটি বই আদাতকে দেখানো হয় ও তাাতে আপনি লিখেছেন ‘শক্তি প্রয়োগ জীবনের সারমর্ম’ Violence is the essence of life)৷ এ বিষয়ে আপনার মত কী? উত্তর ঃ আদালতে আমি যা বলেছি সেটাই শেষ কথা৷ আমি যে শব্দবন্ধ বলেছিলাম তা হ’ল ‘সদ্‌বিপ্র সমাজ’---‘সদ্‌বিপ্ররাজ’ নয়৷ ‘রাজ’ (rule) সমাজের(society) একটি ক্ষুদ্র ভগ্ণাংশ মাত্র৷ শক্তিপ্রয়োগ সম্বন্ধে আমার মত ইতোমধ্যে ব্যাখ্যা করেছি৷ শক্তি প্রয়োগ সবসময় হিংসা নয় বলেই মনে করি৷ আমার মতামত হ’ল শক্তি প্রয়োগ ও অহিংসা পাশাপাশি চলতে পারে৷ প্রশ্ণ ঃ আপনার কি কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে? দুর্নীতিমুক্ত সমাজ হ’লেই আপনার পছন্দের সমাজ হবে৷ কিন্তু সেরকম সমাজ কী ভাবে প্রতিষ্ঠিত করবেন? রাজনীতিতে অংশ না নিলে কি সেটা সম্ভব? উত্তর ঃ আমার কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই৷ সমাজের উন্নতির জন্যই প্রাউট তত্ত্ব তৈরী করেছি৷ যারা এই তত্ত্বকে ভালোবাসে তারাই এর প্রতিষ্ঠা করবে৷ প্রশ্ণ ঃ গণতন্ত্র সম্বন্ধে আপনার মতামত কী? উত্তর ঃ গণতন্ত্র সার্থক হবে তখনই যখন অন্ততঃ পক্ষে শতকরা ৫১ জন ভোটারের নৈতিকতা, শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক বিচারশীলতা থাকবে৷ নাহ’লে গণতন্ত্র সমাজকে বোকা বানানোর যন্ত্র হয়েই থাকবে৷
  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
আরও

সম্পাদকীয়

অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র
দিব্য অনুভূতি
আমার বাঙলা
গল্প হলেও সত্যি 
সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ

পুরানো মাসিক খবর

  • November 2019 (124)
  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved