Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সমাজ শাস্ত্র

পত্রিকা প্রতিনিধি

হাজার হাজার বছর ধরে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের আবর্জনায় ভরা মনুর সমাজ শাস্ত্র আঁতুড় ঘর থেকে শ্মাশানঘাট পেরিয়ে শ্রাদ্ধের আসর---জগদ্দল পাথরের মত হিন্দু সমাজের বুকের চেপে বসে শোষণ চালাচ্ছে৷ মনুর এই স্মৃতিশাস্ত্রই হিন্দু সমাজের অধঃপতনের কারণ৷ অন্যকোন ধর্মমত বা সেই মতের অনুগামীরা হিন্দু সমাজের কোন ক্ষতি করতে পারবে না৷

মনুর সমাজ শাস্ত্রে নিয়মকানুনের কঠোরতায় মানুষ সর্বদাই ভীতসন্ত্রস্ত হয়ে থাকতো৷ যার ফলে মানব সভ্যতার বয়স প্রায় ১৫ হাজার বছর হলেও আদর্শ মানব সমাজ আজও তৈরী হয়নি৷

মনুবাদী শাস্ত্রের কঠোরতার কারণে মানুষের মনে শাস্ত্র সম্পর্কে অনিহা দেখা দেয়৷ আজকের মানুষ সমাজ শাস্ত্রের বিধান তাই মানতে চায় না৷ এদের দৃষ্টিভঙ্গীতে সমাজ ঘটনে শাস্ত্রের প্রয়োজন নেই৷ এই মনোভাবই বর্তমান সমাজে অধঃপতনের অন্যতম কারণ৷ এই প্রসঙ্গে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি বলেছেন--- 

জড় জাগতিক ক্ষেত্রে শাস্ত্রের প্রয়োজন রয়েছে যা মানুষের মানসিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের প্রতিটি ঊহ-অবোহকে বিধিসম্মতভাবে নিয়ন্ত্রণ করে যাবে৷ একটুও ছন্দপতন হলে চলবে না৷ একটুও বেসুরো গাইলে চলবে না৷ এই যে জড় জাগতিক শাস্ত্র, এর সঙ্গেও দরকার উন্নতধী অনলপুরুষের বলিষ্ঠ হস্তসঞ্চালন৷ অন্যথায় মানব সম্পদের কষ্টপ্রস্তুত গুড় স্বার্থলোলুপ ভোগগৃধ্নু পিঁপড়ের দলই নিঃশেষে খেয়ে শেষ করে দেবে৷ মানুষের মনোজগতের শ্যামল শস্যকে ৰেড়ার ফাঁক দিয়ে শিং গলিয়ে পশুরা উজাড় করে খেয়ে ফেলবে৷ এই শাস্ত্রই হ’ল সমাজশাস্ত্র৷ আর এই সমাজশাস্ত্র মানুষের মনে যে সংবৃত্তির উদ্বোধন ঘটাবে তা’ হচ্ছে সমাজ-মানসিকতা৷ 

এই সমাজ মানসিকতা গড়ে না উঠলে আদর্শ সমাজ তৈরী কখনই সম্ভব নয়৷ তাই আনন্দমূর্ত্তিজী আদর্শ সমাজ ঘটনের জন্যে তাঁর প্রবর্ত্তিত আনন্দমার্গ দর্শনে আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, নব্যমানবতাবাদ, শিক্ষানীতি প্রভৃতি সংযোজন করেছেন তেমনি শাস্ত্রের নামে শোষণ উচ্ছেদ করতে তিনি দিলেন নোতুন সমাজ শাস্ত্র আনন্দমার্গে চর্যাচর্য৷ মানুষের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশের দিকে লক্ষ্য রেখেই এই সমাজশাস্ত্র তৈরী করেছেন৷ কারণ আনন্দমার্গ যে আদর্শসমাজ ঘটন করতে চায় সেখানে মনুর স্মৃতিশাস্ত্র কোনরূপ সহায়ক হবে না৷ আনন্দমার্গের সমাজশাস্ত্র বিষয়ে তিনি বলেছেন---

মানুষের প্রয়োজন বুঝে তাদের মনের কথা ভেবে সমাজের বিধি নিষেধ তৈরী করা হয়েছে৷ মানুষের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ যাতে হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে৷

যা সত্য তাকেই গ্রহণ করা হয়েছে, মেকী ভদ্রতার খাতিরে সমাজের পুঁতিগন্ধময় দিকগুলোকে মেনে নেওয়া হয়নি৷

 

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

গীতায় ধর্মদেশনা –– ১
দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পরিকল্পনার মৌল নীতি
বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
আরও

সম্পাদকীয়

অধঃপতিত সমাজ---উত্তরণের পথ কি
পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!

প্রবন্ধ শিরোনাম

তোমার আসা যাওয়া
সমবায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে গ্রামীন বেকারত্ব দুর করা সম্ভব
কালীপূজা ও তন্ত্রসাধনা
সমাজ শাস্ত্র
দিব্য অনুভূতি
আমার বাঙলা
গল্প হলেও সত্যি 
সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ

পুরানো মাসিক খবর

  • April 2022 (168)
  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved