খেলার খবর

এশিয়ান গেমসের বেশ কয়েকটি বিভাগে ভারতের খেলোয়াড়রা রেকড গড়ছেন

জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের চতুর্থ দিনের শেষে ভারত ১৫টি পদক জিতেছে তার মধ্যে ৪টি সোনা, ৩টি রূপো ও ৮টি ব্রোঞ্জ৷ বুধবার ২২শে আগষ্ট জাকার্তায় ২৫ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে সোনা জেতেন রাহি৷ এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন ভারতের সৌরভ চৌধুরী৷ এ পর্যন্ত ভারতের হয়ে যাঁরা সোনা জিতেছেন তারা হলেন---যশপাল রানা, রনধীর সিং, জিতু রাই ও রঞ্জন সোধি৷ এবারে রাহি সর্নবত প্রথম ভারতীয় মহিলা পিস্তর শ্যুটার হিসেবে সোনা জিতলেন৷ বছর বাইশের এই শুটার মাথা ঠাণ্ডা রেখে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচটি নিজের পকেটস্থ করেন৷ আর ষোল বছরের সৌরভের জেতার খিদেটা ও কঠোর অনুশীলন তাঁকে আগামী দিনে ভাল শ্যুটার হওয়ার স্বপ্ণ দ

টেস্ট ranking য়ে পিছিয়ে পড়লেন বিরাট

কয়েকদিন আগেও পর্যন্ত টেস্ট ranking য়ে শীর্ষস্থানে ছিলেন বিরাট, এমনকি অষ্ট্রেলিয়ার প্রাক্তণ অধিনায়ককেও পিছনে ফেলে দিয়েছিলেন তিনি, কিন্তু এখন তার স্থান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন বাইরে থাকা খেলোয়াড় স্টিভ স্মিথেরও নীচে৷ কারণ একটাই তার টেস্টে খারাপ ব্যাটিং প্রদর্শন, তাঁকে নামিয়ে দিয়েছে দু’নম্বরে৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি তাকে পৌছে দিয়েছিল শীর্ষে৷ কিন্তু তাঁর ব্যাটিং ফর্ম এতটাই খারাপ হয়ে গেছে যে একজন বল বিকৃতি কাণ্ডে নাম জড়িয়ে নির্বাসিত স্মিথও এখন তাঁর থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে ৷

শ্যুটিংয়ে হুগলীর শ্রীরামপুর রাইফেল ক্লাবের সাফল্য

সম্প্রতি কলকাতায় হয়ে গেল রাজ্য স্তরের শ্যুটিং প্রতিযোগিতা৷ সেখানে দলগতভাবে ১০৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন উত্তর কলকাতা রাইফেল ক্লাব৷ দ্বিতীয় শ্রীরামপুরের ক্লাব, তাদের ঝুলিতে ৬৪ পয়েন্ট৷ ব্যক্তিগত ইভেন্টে সর্বাধিক তিনটি করে সোণা জেতেন শ্রীরামপুরের সৌম্যদীপ, চুঁচুড়ার অর্জুন দাস ও সল্টলেকের অর্নিশা চৌধুরী৷ তিনজনেই শ্রীরামপুর রাইফেলস্ শুটিং ক্লাবের সদস্য৷ অবশ্য গত বছর রাজ্য শ্যুটিয়ে শ্রীরামপুর রাইফেল ক্লাব প্রথম স্থান অর্জন করেছিল৷ এবারে এই ক্লাবের তিন যুবক ভাল ফল করে রাজ্যস্তরে যে সাফল্য পেয়েছেন তাতে এই ক্লাব কর্তৃপক্ষ এদের নিয়ে স্বপ্ণ দেখছেন৷ সৌম্যদীপের বাড়ি শ্রীরামপুরের বটতলায়৷ এবার রাজ্য প্রতিযো

দ্বিতীয় টেস্ট থেকেই ভারতকে ঘুরে দাঁড়াতে হবে মারামারি করে বেন স্টোকসের খেলা অনিশ্চিত

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়লাভ করার পর ইংল্যাণ্ড শিবির খুশিতে ডগমগ৷ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিরাট কোহলি ছাড়া তেমন লড়াই করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা৷ টি-টোয়েণ্টি ও একদিনের আন্তর্জাতিকের সিরিজ শেষ হবার পর টেস্ট ম্যাচের জন্য ভারতীয় খেলোয়াড়রা নিজেদের তেমনভাবে মানিয়ে নিতে পারেনি৷ তবে এটা ঠিক যে প্রথম টেস্টে ভারতেরও জেতার সম্ভাবনা ছিল৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যাণ্ডের নবাগত অলিভার পোপের অনবদ্য হাফ সেঞ্চুরী ও ম্যাচে তাঁর চার উইকেট ইংল্যাণ্ডের জয়ে অনেকটাই সাহায্য করে৷ আসলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একসঙ্গে কয়েকজনের অফ ফর্ম ভারতকে ভুগিয়েছে৷ তবে এই টেস্টে পরাজয় থেকেই ভুলগুলো শুধরে নিতে

ভারতীয় যুব দল আর্জেণ্টিনাকে হারাল

ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণে রাখার মত ঘটনাটি ঘটাল ভারতীয় যুব দল৷ অনুর্ধ-২০ যুব দল কোটিফ কাপে আর্জেণ্টিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল৷ এর আগে দু’টি ম্যাচে হার ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল ভারত৷ এই ম্যাচটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ ধারে-ভারে এগিয়ে বিপক্ষ আর্জেণ্টিনা৷ প্রায় সকলেরই জানা ছিল ভারতের হার নিশ্চিত এই ম্যাচে৷ কিন্তু ভারতের তরুণ খেলোয়াড়রা লড়াই করার সংকল্প নিয়েই মাঠে নেমেছিলেন৷ কিক-অফের পরেই ম্যাচের চতুর্থ মিনিটে কর্ণার পায় ভারত৷ সামান্য ভুল করেছিল আর্জেণ্টিনার গোলরক্ষক৷ তার হাত ফসকে বল আসে দীপকের মাথায়৷ সঙ্গে সঙ্গে জোড়াল হেডে বল জড়িয়ে দেন দীপক৷ এগিয়ে যাওয়ার পর ভারতের কোচ ফ্ল

অ্যাথলেটিক্সের নতুন প্রতিভা বাপীর স্বপ্ণ অন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য

চরম দারিদ্রের মধ্যে থেকেও বাগদার এক কিশোরBapi অ্যাথলেটিক্সে সাড়া ফেলে দিলেন সম্প্রতি সল্টলেকের একটি প্রতিযোগিতায়৷ ১০.৯ সেকেণ্ডে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে ১৭ বছরের এই কিশোর বাপী৷ নিঃসন্দেহে বাপীর মত এই প্রতিভাধরদের ঘষামাজা করলে বিশ্ব ক্রীড়া জগতে ভারতের মুখ উজ্জ্বল হবেই৷ কিন্তু বাপীর মত ক্রীড়াবিদরা অনেকেই হারিয়ে যান শুধুমাত্র দারিদ্রতার সঙ্গে যুঝতে গিয়ে৷ সংসারের বেহাল অবস্থা প্রতিনিয়ত দেখতে

রণতুঙ্গা ও অরবিন্দের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

ফের গড়পেটার কাণ্ডে জড়িয়ে পড়লেন ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ও তার সাথে আরও একজনের নাম উঠে এসেছে তা হলো অরবিন্দ ডিসিলভা৷ এদের বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ আনলেন শ্রীলঙ্কা বোর্ডের প্রাক্তণ প্রেসিডেন্ট থিলঙ্গা সুমতিপালা৷

গত ২৯ শে জুলাই রবিবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সুমতিপালা বলেন যে, প্রথম থেকে অর্জুন ও ডিসলভা ম্যাচ গড়পেটা সঙ্গে যুক্ত ছিল৷ ‘গুপ্তা’ নামে উপমহাদেশের এক জনৈক ব্যষ্টির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার  নিয়েছেন এরা দু’জনে৷ এই খবরটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটমহলে শোরগোল পড়ে গেছে৷

বিশ্বকাপে শেষ আটে ভারত

ভারতের মহিলা হকি দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইতালিকে ৩-০ গোলে হারিয়ে৷ লণ্ডনে ইতালির বিরুদ্ধে নমিতা-নেহা-বন্দনা-লালরেমসিয়ামিরা অসাধারণ হকি খেলেছে৷ মাঝ মাঠ আটোসাটো রেখে বার বার আক্রমণ শানিয়েছে ভারতের মেয়েরা৷ আয়ারল্যাণ্ডকে হারালেই সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়া যাবে৷ তাই স্বপ্ণ দেখছে ভারতীয় মহিলা হকি দল৷

ইংল্যাণ্ডের বিরুদ্ধে ম্যারাথন টেস্ট সিরিজ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ

পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যাণ্ডের মিডিয়া বিরাট কোহলির ভারতকে ‘কাগুজে বাঘ’ রূপে দেখাতে চাইছে৷ আর বিরাটকে নানাভাবে সমালোচনা করতে ছাড়েনি৷ বাস দেরী করায় দুই অধিনায়কের একসঙ্গে ট্রফি নিয়ে ছবি তোলার সময়টা মিনিট পাঁচেক পিছিয়ে যায়৷ এ নিয়েও সমালোচনা করতে ছাড়েনি ব্রিটিশ মিডিয়া৷ আসলে মাঠের বাইরে থেকে যতটা পারা যায় মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর কাজটা করে চলেছে ব্রিটিশ সাংবাদিক মহল৷ খেলায় হার-জিত আছেই৷ যেদিন যে দল ভাল খেলবে সে দলই জয়ের হাসি হাসবে৷ আসলে ইংল্যাণ্ড ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে ভাল খেলেছে প্রায় প্রতিটি সিরিজেই৷ রেকর্ড ঘাঁটলে দেখা যাবে ইংল্যাণ্ডের মাটিতে টেস্ট সিরিজ জি

সোণা জয়ী তীরন্দাজ এখন রাস্তার শ্রমিক ঃ অবশেষে কেন্দ্রের সাহায্য

২০০৮ সালে এশিয়ান গেমসে তীরন্দাজ বিভাগে সোণা জয় করে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন ঝাড়খণ্ডের অশোক সোরেন৷ কিন্তু ভাগ্যের পরিহাসে চরম দারিদ্র্যের শিকার হয়ে তাঁকে শেষ পর্যন্ত রাস্তার শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়৷ তাঁর সাহায্যে এতদিন কেউই এগিয়ে আসেনি৷ খুব কষ্টের মধ্যেই দিন কাটছিল৷