সচীন সিওয়াচ এশিয়ার সেরা বক্সার
এই বছরে যুব বক্সিং চ্যাম্পিয়ানের সম্মান লাভ করে এশিয়ার সেরা বক্সারের রাজমুকুট লাভ করেছেন ভারতের সচীন সিওয়াচ৷ এই বছরে তিনি এশিয়ান মিটে রুপো জিতেছেন৷
এই বছরে যুব বক্সিং চ্যাম্পিয়ানের সম্মান লাভ করে এশিয়ার সেরা বক্সারের রাজমুকুট লাভ করেছেন ভারতের সচীন সিওয়াচ৷ এই বছরে তিনি এশিয়ান মিটে রুপো জিতেছেন৷
অধিনায়কের অপরাজিত ২০৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত মোহালিতে রাজত্ব করল৷ ধরমশালাতে হারের বদলা নিল ভারত৷ শ্রীলঙ্কা নাস্তানাবুদ হ’ল ১৪১ রানে৷ এখন তিন ম্যাচের সিরিজে ফল দাঁড়াল ১-১৷
আগামী বছর অষ্ট্রেলীয় ওপেনে কোর্টে র্যাকেট হাতে দেখা যাবে বিশ্ব টেনিসের খ্যাতনামা আমেরিকান মহিলা তারকা সেরেণা উইলিয়ামসকে৷ ২০১৮-এর ১৫ জানুয়ারি থেকে অষ্ট্রেলিয় পেন শুরু হবে বলে ঠিক হয়েছে৷ বেশ কিছুদিন টেনিস কোর্ট থেকে দূরে থাকার পর আবার কোর্টে ফিরছেন টেনিসের সবরকম পুরস্কারে ভূষিতা সেরেনা৷ উল্লেখ্য গত সেপ্ঢেম্বর মাসে সেরেণা এক শিশুকন্যার জন্ম দেন৷ এখন তিনি শারীরিকভাবে কোর্টে নামার জন্যে পুরোপুরি তৈরী৷ জানিয়েছেন অষ্ট্রেলিয় ওপেনের কর্মকর্তারা৷ তাই আশা করা যায় আবার কোর্টে রাকেট হাতে দাপাবেন সেরেণা৷
আগামী বছর দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিক্সে অংশ নিতে পারবে না রাশিয়া৷ তিন বছর আগে নিজেদের দেশে আয়োজিত অলিম্পিক্সে ডোপিং করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে৷ সোচি অলিম্পিক্সের সময় রাশিয়ার ক্রীড়ামন্ত্রীদ্বয় মুটকো ও ইউরিনাগরনিখ আগামী কোনও অলিম্পিক্সেই থাকতে পারবেন না৷ এরাই খেলোয়াড়দের ডোপিং করার উৎসাহদাতা বলে অভিযোগ৷
ভারতীয় ক্রিকেটের জন্যে খবরটা মোটেই সুখকর নয়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র হ’ল বললে ভুল হবে বললে ভাল হয় যে ভারত এই জয় হাতছাড়া করল৷ ৪১০ রান করতে হবে এই লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা৷ ৫ উইকেটে ২৯৯ রান তোলার পর দুই অধিনায়ক ম্যাচ ড্র-এর সিদ্ধান্ত নেয়৷ দিল্লীর ফিরোজ শা কোটলায় যখন সকলে ভাবছেন ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা তখনই শ্রীলঙ্কার ব্যাটসম্যান কতটা অপ্রত্যাশিত ভাবেই ভারতীয় বোলারদের মোকাবিলা করে এই টেস্টকে ড্র রাখতে সমর্থ হন৷
বিশ্ব হকি লীগের সেমিফাইনালে পৌঁছতে বেশ বেগ পেতে হ’ল ভারতকে৷ গত ৬ই ডিসেম্বর বেলজিয়ামের সঙ্গে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারতীয় হকি দল৷ ম্যাচের ফয়শালা হয় সাডেন-ডেথে৷ নির্ধারিত সময়ে দুই দলই তিনটি করে গোল করে৷ শেষে শেষ হাসি অবশ্যই ভারত হাসে৷ সাডেন ডেথে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ভারতীয় খেলোয়াড়রা৷ উল্লেখ্য ফাইনাল রাউণ্ডের প্রথম ম্যাচে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ড্র করেছিল৷ দ্বিতীয় ম্যাচে ইংল্যাণ্ডের কাছে ২-৩ গোলে ভারত ম্যাচ হেরে যায়৷ তৃতীয় ম্যাচে অবশ্যই বেলজিয়ামকে ভারত হারিয়ে জয়ের স্বাদ পেল৷ ভারতীয় হকি দলের বর্তমান কোচ সুর্ড ম্যারিনে৷ নতুন কোচ হিসেবে তাঁর ষ্ট্র্যটেজি কতটা কার্যকরী হয় সেদিকে সকলেরই লক্ষ্
ব্রিসবেনে রবিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়৷ ১৭৫ রানে, জেতার জন্য ১৭০ রানের টার্গেটে নেমে দিনের শেষে ১১৪ রান করেন বিনা উইকেটে৷ যার ফলে পরের দিন ৫৬ রান করলে সিরিজে এগিয়ে যাবার পথ প্রশস্ত করে অস্ট্রেলিয়া৷
এক ইনিংস ও ২৩৯ রানে জয় এল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের৷ বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশাল জয়৷ রেকর্ডের পর রেকর্ড গড়েছে টিম ইণ্ডিয়া৷ পাঁচটি ডবল সেঞ্চুরীর মালিক হয়ে সানি গাভাসকারের রেকর্ড টপকে গেলেন বর্তমান ভারত অধিনায়ক৷ এক ক্যালেণ্ডার ইয়ারে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকড (১০টি) বিরাটের দখলে৷ ভাঙলেন রিকি পণ্টিং ও স্মিথের রেকর্ড আবার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চরীর (১২টি) রেকর্ডও করে ফেললেন আগ্রাসী বিরাট৷ এই টেষ্টে বিরাট ২৬৭ বলে করেছেন ২১৩রান৷ তবে সব রেকর্ডের মধ্যে জ্বলজ্বল করছে যে রেকর্ডটি সেটি হ’ল রবিচন্দ্রন অশ্বিনের দুর্ধর্ষ পারফরমেন্স৷ তিনি ৫৪টি টেস্টে দখল করেছেন ৩০০ উইকেট যা ম্লান করেছেন ডেনিস ল
মেয়েরাও লড়ে দেশের জন্যে আনতে পারে সোনার পদক এই কথাটি শশী যাকে দেখে শিখেছিলেন তাঁর নাম মহিলা বক্সিং চ্যাম্পিয়ান মেরি কম৷ তাঁর আদশেই নিজেকে গড়ে তুলেছেন হরিয়ানার কন্যা শশী চোপড়া৷ তিনিও যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগীতায় ব্রোঞ্জ পেয়েছেন এখনও তাঁকে বড়ো দুটো লড়াই জিততে হবে সোনা জিততে গেলে ৷ এরমধ্যে সবার সাথে দেখা করতে গিয়েছিলেন মেরি দিল্লির শিবিরে৷ সেই সময় শশী দিদি মেরির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন৷ দিদি তাঁকে বলেছিলেন, সোনার পদক তোমার একমাত্র লক্ষ্য হোক৷ এই জন্যে শশী আন্তরিকভাবে চান যদি তিনি সোনা জিততে পারেন তাহলে তিনি সেটাকে আগে মেরি কমকে উৎসর্গ করবেন৷ এটা এখন তার জীবনের মূল লক্ষ্য হয়
বহু টেনিস অনুরাগীর প্রিয় তারকা ইয়ান নভোৎনা দীর্ঘদিন মারণরোগ ক্যাসারে ভোগার পর পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে পারি দিলেন৷ ১৯৯৩ সালে স্টেফি গ্রাফের কাছে উইম্বলডন ফাইনালে হারের পর কোর্টেই কান্নায় ভেঙে পড়েছিলেন নভোৎনা৷ কোচ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন---কাদিস না একদিন তুইও চ্যাম্পিয়ন হবি৷ তাই-ই হয়েছিল৷ ১৯৯৮ সালে তিনি চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন৷ এরপর অনেক দিন টেনিস কোর্টে অবাধ বিচরণ করে অনেকের প্রশংসা কুড়িয়ে টেনিস অনুরাগীদের মোহিত করেছেন৷ শেষে ক্যানসারের বিরদ্ধে আর জেতা হ’লনা ইয়ানের৷ তাঁর প্রয়াণে টেনিস দুনিয়ার অনেকেই শোকাহত৷