শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবসে কলকাতায় আনন্দমার্গীদের মহাসমাবেশ

২১শে অক্টোবর মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দ–মূর্ত্তিজ্ পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবস৷ ১৯৯০ সালের ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৩টার সময় কলকাতাস্থিত মার্গগুরুভবন ‘মধুকোরকে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ পত্রিকা প্রতিনিধি

উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে মাঝেরহাটে আবার সেতুভঙ্গ

গত ৪ঠা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হঠাৎ বিকট শব্দে চারদিক কাঁপিয়ে যানবাহন নিয়ে ধসে পড়ল মাঝেরহাট সেতু৷ ব্রীজের ওপর তখন ছিল একটি চার চাকা গাড়ী, একটি মিনিবাস ও কয়েকটি মোটর সাইকেল৷ ব্রীজের নীচেও কয়েকজন… নিজস্ব সংবাদদাতা

কেরালায় প্রকৃতির তাণ্ডব নব্যমানবতাবাদই একমাত্র ভরসা

কেরালায়  দীর্ঘদিন  ধরে একটানা  প্রবল বর্ষণে  অভূতপূর্ব বন্যা দেখা দেয়৷ প্রবল  জনস্রোতে ভেসে যায় অগণিত ঘরবাড়ী৷ এ যেন প্রকৃতির  ভয়ঙ্কর  ধবংসলীলা৷ এখন পর্যন্ত  সরকারীভাবে ৩৭৩ জনের  মৃত্যুর  কথা ঘোষণা… নিজস্ব সংবাদদাতা

এন.আর.সি.-র নামে ৪০ লক্ষ বাঙালীর নাগরিকত্ব কেড়ে নেবার বিরুদ্ধে  ‘সারা ভারত অসম সংহতি মঞ্চে’র প্রতিবাদ সভা ও পদযাত্রা

পুরুষানুক্রমে অসমে বসবাসকারী ৪০ লক্ষ বাঙালীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বে-নাগরিক করে দিচ্ছে উগ্র, অন্ধ, স্বৈরাচারী শক্তি৷ নিজস্ব সংবাদদাতা

বাঙালী বিরোধী চক্রান্তের প্রতিবাদে কলকাতার অসমভবন ও মণিপুর ভবনের সামনে আমরা বাঙালীর বিক্ষোভ প্রদর্শন

এন.আর.সি’ চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় ৩১শে জুলাই বিকেল অসম ভবনের সামনে আমরা বাঙালীর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন পি.এন.এ.

শোষণের ছলাকলা ও ভোগসর্বস্ব জীবনচর্যা

মানব সভ্যতা আজ এক চরম সংকট মুহূর্ত্তে এসে উপনীত হয়েছে৷ মানবিক মূল্যবোধের অবক্ষয়,  সামাজিক অবিচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত  অমনোবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির নামে বেলেল্লাপনা, ধর্মীয় মৌলবাদ, অর্থনৈতিক বৈষম্য,  অসহ্য দারিদ্র্য,  লাগাতার অনাহার,--- এককথায সার্বিক অবক্ষয় মানব সমাজের গতিকে রুদ্ধ করেছে ৷ অজগরের মতো সমগ্র মানব সমাজকে  আষ্টে -পিষ্টে জড়িয়ে ফেলেছে৷ হিংসায় উন্মত্ত পৃথিবী,  সারা বিশ্বজুড়ে তাই যুদ্ধের এত রণহুঙ্কার, স্বার্থের  এত সংঘাত, মানবরূপী দানবদের  এত আস্ফালন !

বর্ত্তমান ভারতে রাজনীতির অভিমুখ

জ্যোতিবিকাশ সিন্হা

কথায় আছে রাজনীতি মানে রাজার নীতি,  আবার অনেকে বলেন,  রাজনীতি হলো  নীতির রাজা৷  অর্থ যাই হোক,  রাজনীতির উদ্দেশ্য হচ্ছে একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত রাজ্য বা দেশের জনগণের সার্বিক  উন্নতি ও মঙ্গল সাধনে একটি সুসংবদ্ধ পদ্ধতি অবলম্বন করে শাসকবৃন্দ বা নেতৃবৃন্দ সেই রাজ্য বা দেশ পরিচালনা করবে৷  জনগণের সার্বিক উন্নতি  শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন  বা অন্ন-বস্ত্র--শিক্ষা-বাসস্থান-স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানই নয় , তাদের পরিপূর্ণ মানসিক  ও আত্মিক বিকাশের  জন্যে  সুন্দর পরিবেশ সৃষ্টিরও বিশেষ প্রয়োজন৷  এই রাজনীতি শব্দটির আর্থিক বা ব্যবহারিক প্রয়োগ  যেভাবেই হোক---‘‘নীতি’’ শব্দটি  তার সঙ্গে  স

মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সম্পর্কে  এক আনন্দমার্গী ভক্তের নিজস্ব অনুভূতি তুমি এসেছিলে কাউকে না বলে

আচার্য তপেশ্বরানন্দ অবধূত

১৯৭০ সালে উত্তর বিহারের একজন ভাল গৃহী আচার্যের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল৷ তিনি হলেন ডঃ বিদ্যার্থীজী (আয়ুর্বেদিক ডাক্তার)৷ উনি ‘বাবা’র (শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী) খুব ভক্ত৷ তিনি বাবার সম্পর্কে তাঁর এক বিস্ময়কর অনুভূতির কথা আমাকে বলেছিলেন৷ এই ঘটনাটা অনেক আগের৷ তখন তিনি নূতন মার্গী ছিলেন৷ তাঁর ধর্মপত্নী তখনও মার্গী হননি৷ তবে তিনি বিদ্যার্থীজীর সাধনাতে বাধা দিতেন না৷ উনি (ধর্মপত্নী) একবার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হ’ন৷ প্রতিবেশীরা সবাই পরামর্শ দিলেন স্ত্রীকে বড় শহরে নিয়ে গিয়ে ভাল ডাক্তার দেখাতে৷ তা না হলে যে কোনো সময় তাঁর মৃত্যু হতে পারে৷ বিদ্যার্থীজীর টাকা পয়সা বেশী ছিল না৷ যাই হোক স্ত্রীর

কালের কল

একর্ষি

কালের কল call) আসে সময়ের তালে তাল মিলিয়ে৷ গজ-বৃহস্পতিরা বলেন এটা বিজ্ঞানের যুগ৷ মানুষ গণতন্ত্র, সাম্য, ঐক্য, শান্তি, বাকস্বাধীনতার পূজারী, আমরা এগিয়ে চলেছি৷ অগ্রগতির নমুনা ছড়িয়ে আছে পথে ঘাটে ফুটপাতে, হোডিংএ , ব্যানারে, গাছের গুঁড়িতে, পাহাড়ের গায়ে, মাঠে-ময়দানে এমনকি আলাপচারিতায়৷ এককটি সময় ছিল যখন মানুষ ছিল শ্রুতিনির্ভর৷ শ্রুতিটাই ছিল প্রামাণ্য৷ বেদ তো মানুষ শুণে শুণেই মনে রাখত৷ তাই বেদের  আর এক নাম হয়ে গেল ‘শ্রুতি’৷  পাশাপাশি এও শোনা যায় যে শোনা কথার বা মুখের কথার মূল্য নেই৷ লিখিত নিদর্শন চাই৷  আদালতের শুনানিতে সাক্ষ্য প্রমাণ-এ লিখিত তথ্যাদির সঙ্গে বস্তুগত নমুনাই গ্রাহ্য হলেও  শ্রুতিকেও সঙ্গ

নব্য মানবতাবাদই এই মানব সমাজকে রক্ষা করবে

প্রবীর সরকার

এই পৃথিবীর বয়স কয়েক কোটি বছর৷ আর এই পৃথিবীতে মানুষেরও আবির্র্ভব প্রায় দশ লক্ষ বছর আগে৷ পৃথিবী একটি গ্রহ, এই বিশ্বে এমন কত যে গ্রহ আছে তার হিসেব নেই৷  আমরা আমাদের নিকটতম নক্ষত্র সূর্যের জন্যে অস্তিত্ব রক্ষা করে চলেছি৷ এই সূর্যের জন্যে দিন ও রাত্রি হয়, ঋতু পরিবর্ত্তন হয়৷ এটাই করুণাময় শ্রষ্ঠার অসীম কৃপা৷

প্রভাতরঞ্জনের  মননে গন্ধ পরিক্রমা

সমরেন্দ্রনাথ ভৌমিক

পরম পূজ্য ‘ৰাৰা’ (শ্রী প্রভাতরঞ্জন সরকার) ‘গন্ধ্’ ধাতুটির ১২টি অর্থ ও ব্যাখ্য করেছেন৷ কিন্তু এই ১২টি অর্থ বলেই ৰাৰা থেমে যান নি৷  অনেকের মনে হতে পারে তাঁর এই জ্ঞান-ভান্ডার স্কুল-কলেজের  অধ্যয়নের মাধ্যমে অর্জিত হয়েছে অথবা বিভিন্ন পুস্তক অধ্যয়ন ক’রে অর্জিত হয়েছে৷ কিন্তু যাঁরা ৰাৰার সান্নিধ্যে অনুক্ষণ রয়েছেন তাঁরা প্রত্যেকেই নিশ্চিতভাবেই জানেন যে, ৰাৰার ঘরে কোনওদিনই কোন পুস্তকই নেই৷ ঘরে তো দূরের কথা, পৃথিবীতে কোন  মহান ব্যষ্টি এধরণের  পুস্তক এখনও লেখেন  নি৷ এ সবই  জন্মার্জিত৷

রাজনীতিতে আধ্যাত্মিকতাভিত্তিক নীতিশক্তির প্রয়োজনীয়তা 

তারাপদ বিশ্বাস

ভারতবর্ষ আমাদের দেশ৷ প্রায় ১৯০ বছর ইংরেজদের ঔপনিবেশিক শোষণ ও শাসনাধীন থেকে, ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে৷ বহু পুরানো জমিদারী, জায়গীরদারী, সামন্তপ্রথা বিলোপ করে, নতুন ভূমি–সংস্কার আইন চালু হয় রাজ্যে রাজ্যে জমির ব্যষ্টি মালিকানা স্বীকার করে, পরিবার পিছু কৃষি ও অকৃষি জমির পরিমাণের উর্দ্ধসীমা বেঁধে দেওয়া হয় কিন্তু মান্ধাতা আমলের ক্ষুদ্র ক্ষুদ্র আইল সরিয়ে, কর্ষকদের উৎপাদক সমবায় তৈরী করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে উন্নততর চাষ–বাসের পরিকল্পনা বা আইন আজ পর্যন্ত দেশে তৈরী করা হয়নি জল ও মাটির পরীক্ষাগার, সেচের জন্য ভূ–গর্ভস্থ জল না তুলে প্রাকৃতিক উৎস ও বৃষ্টির জল ধরে রাখার বড় জলাশয়ের

বাঙালী-বিদ্বেষী বাম-সরকার চরম স্বৈরাচারী

হরিগোপাল দেবনাথ (ত্রিপুরা)

রাষ্ট্র বিজ্ঞানে  এরকম  আইডিয়া  প্রচলিত যে ক্ষমতা শাসক শক্তিকে দুর্বৃত্তায়নের পথে ঠেলে দেয় ৷ বস্তুত, এ মন্তব্যটি সকল জায়গায় আর সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযুক্ত হবে জোর দিয়ে  বলা যায় না, কারণ নীতিবাদী আদর্শপরায়ণ ও সংযতন্দ্রিয়  হলে সেই ধরণের চলাফেরা অবশ্যই ব্যতিক্রম না হয়ে পারেন না৷  তবে আমাদের রাজ্যের তথা কথিত ‘বাম’ নামের শাসক গোষ্ঠীর ক্ষেত্রে যে উপরিউক্ত মন্তব্যটি শতকরা একশ ভাগই সত্যি, এর  অসংখ্য নজির এত ব্যাপকভাব ছড়িয়ে রয়েছে যে,  তা বলে বা লিখে শেষ করা যাবে না৷  আর তাদের দুরাচার বা দুবৃর্ত্তায়নের   তালিকা তৈরী করা এই মূহুর্তে আমার ইচ্ছাও নয়৷  এই পরিসরে আমি শুধু  এটুকু দেখবার চেষ্টা করবো য